প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী সাদী মহম্মদের মৃত্যুতে শোক নেমে এসেছে সাংস্কৃতিক অঙ্গনে। মৃত্যুর সংবাদ পেয়ে হাসপাতালে ছুটে যান ভক্ত অনুরাগী ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা। তাঁর মৃত্যু সঙ্গীত জগতের জন্য অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করে বিশিষ্টজনেরা বলেন, রেখে যাওয়া গানের মধ্য দিয়ে সাদী মহম্মদ সঙ্গীতপ্রেমীদের মনে বেঁচে থাকবেন।






