চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিশোরগঞ্জে হাওর প্যারাডাইজ আবাসিক হোটেলে যুবতীর মৃত্যু

এস কে রাসেল এস কে রাসেল
৪:৪৩ অপরাহ্ণ ২৯, মার্চ ২০২৩
কিশোরগঞ্জ, জনপদ
A A

কিশোরগঞ্জের নিকলী হাওর প্যারাডাইজ আবাসিক হোটেলে তামান্না (২২) নামে এক যুবতীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিজেকে তামান্নার স্বামী দাবি করা হুমায়ুন (২৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ওই যুবতীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক। নিহত তামান্নার বাড়ি কুলিয়ারচর উপজেলার পশ্চিম জগন্নাথপুরে। আটক হুমায়ুনের বাড়ি জেলার কটিয়াদী উপজেলা আচমিতা এলাকায়।

বুধবার (২৯ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলা সদরে এ ঘটনা ঘটে।

থানা পুলিশ সূত্রে জানা, গত ২৫ মার্চ তামান্না ও হুমায়ুন স্বামী-স্ত্রী পরিচয়ে নিকলীর হাওর প্যারাডাইজ আবাসিক হোটেলের ৬০৯ নাম্বার কক্ষে ওঠে। বুধবার বেলা ১১টার দিকে তামান্নার স্বামী পরিচয়দানকারী হুমায়ুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান হাসপাতালের নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। পরে পুলিশ এসে তামান্নার মরদেহ উদ্ধার ও হুমায়ুনকে আটক করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে চিকিৎসক ডা. তনুশ্রী সাহা জানান, ওই যুবতীকে বেলা ১১টা সোয়া ১১টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয়। স্বামী পরিচয়ে হুমায়ুন নামে একজন লোক তাকে নিয়ে আসে। সাথে আরেকজন লোক ছিল। হাসপাতালে নিয়ে আসার আগেই ওই যুবতীর মৃত্যু হয়েছে। তার গলায় কালো দাগ পাওয়া গেছে। পরে পুলিশ এসে মরদেহ নিয়ে গেছে।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনসুর আলী আরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহে গলায় কালো দাগ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে শ্বাসরুদ্ধ করে তাকে মারা হয়েছে। নিহত তামান্নার পরিবারকে জানানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ ব্যাপারে কথা বলতে হাওর প্যারাডাইজ আবাসিক হোটেল কর্তৃপক্ষকে একাধিকবার ফোন করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবাসিক হোটেলকিশোরগঞ্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

ক্যাম্প শুরু হলেও যোগ দেননি রোনালদো, অপেক্ষায় আল-নাসের

জুলাই ৩১, ২০২৬

রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র: সার্জিও গোর

জুলাই ৩১, ২০২৬

যে নাটক দেখে দর্শক বলছেন ‘না চাইলেও কেঁদে ফেললাম’!

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT