অর্থনীতি

আবারও বাড়ানো হলো আয়কর রিটার্ন জমার সময়

আবারও বাড়ানো হলো আয়কর রিটার্ন জমার সময়

ছবি: জাতীয় রাজস্ব বোর্ড

আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আবারও এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২০২৫-২৬ অর্থবছরের ব্যক্তি করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময় আগামী ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এই বিশেষ আদেশ জারি করেছে এনবিআর।

এর আগেও আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় তিন দফায় এক মাস করে বাড়ানো হয়েছিল।

সাধারণত আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন থাকে ৩০ নভেম্বর। কিন্তু প্রতিবছর এনবিআর একাধিকবার এই রিটার্ন জমা দেওয়ার মেয়াদ বৃদ্ধি করে।

কিছু ব্যতিক্রম ছাড়া এবার সবাইকে অনলাইনে রিটার্ন দিতে হবে। বর্তমানে দেশের প্রায় ১ কোটি ২০ লাখের বেশি কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) আছেন। করযোগ্য আয় থাকলে টিআইএনধারীদের রিটার্ন দিতে হয়। এই পর্যন্ত ৩৪ লাখ টিআইএনধারী রিটার্ন দিয়েছেন।

বিষয়:আয়কর রিটার্ন ই-রিটার্ন জাতীয় রাজস্ব বোর্ড টিআইএন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…