বাংলাদেশ

শিক্ষা ক্ষেত্রে যে অচলাবস্থা চলছে তা দুঃখজনক: শিক্ষা উপদেষ্টা

শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকারের ছবি, শিক্ষাক্ষেত্রে অচলাবস্থা নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেন, শিক্ষা ক্ষেত্রে যে অচলাবস্থা চলছে তা দুঃখজনক।  মন্ত্রনালয় এজন্য উদ্বিগ্ন।

মঙ্গলবার ২ সেপ্টেম্বর তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয় বিষয়গুলোকে গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে।

শিক্ষা প্রতিষ্ঠানের অচলাবস্থার বিষয় শিক্ষার্থীদের আরও ধৈর্যের সাথে এগোনোর আহ্বান জানান শিক্ষা উপদেষ্টা।

তিনি জানান, এ বিষয়ে সরকার, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং স্হানীয় প্রশাসনও সহায়তা করছে।

দ্রুত এই সমস্যার সমাধান হয়ে যাবে বলেও জানান তিনি।

বিষয়:শিক্ষা উপদেষ্টা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…