বাংলাদেশ

‘গণমাধ্যমের ওপর ভয়াবহতম মব হামলায় সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার জানা নেই’

দ্য ডেইলি স্টার ও প্রথম আলোতে হামলা

বাংলাদেশের একজন সাংবাদিক বা বিশ্লেষক বক্তৃতা দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেস সচিব শফিকুল আলম। ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দেশের শীর্ষস্থানীয় দুই সংবাদমাধ্যম ডেইলি স্টার ও প্রথম আলো-এর ওপর সংঘটিত হামলাকে গণমাধ্যমের বিরুদ্ধে দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ আক্রমণ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার (১৯ ডিসেম্বর) এক ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেছেন।

পোস্টে ঘটনার রাতের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, প্রথম আলো- ডেইলি স্টারের সাংবাদিক বন্ধুদের কাছ থেকে আতঙ্কিত ও কান্নাভেজা সাহায্যের ফোন পেয়েছিলাম। তাঁদের প্রতি আমার গভীর দুঃখ প্রকাশ করছি—কারণ আমি তাঁদের পাশে দাঁড়াতে পারিনি। সঠিক জায়গায় সাহায্য পৌঁছাতে আমি বহুজনকে ফোন করে সহযোগিতা চেয়েছিলাম, কিন্তু তা সময়মতো পৌঁছায়নি।

প্রেস সচিব জানান, রাতভর তিনি সঠিক ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে সহায়তা পৌঁছানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তা সময়মতো সম্ভব হয়নি। ভোর প্রায় ৫টার দিকে তিনি যখন ঘুমাতে যান, তখন নিশ্চিত হয়েছেন যে ডেইলি স্টারের ভেতরে আটকে পড়া সব সাংবাদিককে উদ্ধার করা হয়েছে এবং তারা নিরাপদে আছেন।

ডেইলি স্টারে আটকে পড়া সাংবাদিকদের উদ্ধারের বিষয়ে তিনি বলেন, আটকে পড়া সাংবাদিকরা নিরাপদে উদ্ধার হয়েছেন এটা নিশ্চিত হয়ে ভোর ৫ টায় ঘুমাতে গিয়েছি।

তিনি আরও বলেন, ততক্ষণে দেশের দুটি শীর্ষ গণমাধ্যমের ওপর সংঘটিত অন্যতম ভয়াবহ হামলা ও অগ্নিসংযোগের শিকার হয়ে গেছে। এই পরিস্থিতিতে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা আমার জানা নেই। একজন সাবেক সাংবাদিক হিসেবে শুধু এটুকুই বলতে পারি—আমি দুঃখিত। এই ব্যর্থতার লজ্জায় মনে হয়, মাটি খুঁড়ে নিজেকে লুকিয়ে ফেলি।

বিষয়:অন্তর্বর্তী সরকার গণমাধ্যমে হামলা প্রেস সচিব শফিকুল আলম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…