দেশের বৈদেশিক মুদ্রার (ফরেক্স) মোট বা গ্রস রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৫৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, সোমবার (১৩ জুলাই) পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৫৪৬ বিলিয়ন মার্কিন ডলার। তবে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী হিসাব করলে রিজার্ভের পরিমাণ কিছুটা কম।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালান্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল-৬ (বিপিএম-৬) পদ্ধতি অনুসারে, একই সময়ে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে ৩১ দশমিক ৯০৭ বিলিয়ন মার্কিন ডলার।
বাংলাদেশ ব্যাংক নিয়মিতভাবে গ্রস রিজার্ভের পাশাপাশি আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করা রিজার্ভের তথ্যও প্রকাশ করে, যা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য মানদণ্ড হিসেবে বিবেচিত হয়।







