রাজনীতি

দেশের শত্রুরা আবার মাথাচাড়া দিচ্ছে: মির্জা ফখরুল

মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপি নেতারা সংবাদ সম্মেলন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের শত্রুরা আবার মাথাচাড়া দিচ্ছে।

রোববার ২ নভেম্বর রাজধানীর গুলশান কার্যালয়ে তিনি বলেন, যতই সময় যাচ্ছে, ততই একটা নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে। মিডিয়াগুলোতেও অপপ্রচার চালানো হচ্ছে।

তিনি জানান, ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস যথাযথ মর্যাদায় পালন করতে ১০ দিনের কর্মসূচি পালন করবে বিএনপি।

বিএনপি মহাসচিব বলেন, ৭ নভেম্বর জিয়াউর রহমানের সমাধীতে শ্রদ্ধা জানানো হবে এবং বিকেলে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে শোভযাত্রা হবে।

এছাড়া বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন আলোচনাসভা ও অন্যান্য কর্মসূচি পালন করবে বলেও জানান তিনি।

বিষয়:বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…