তাপপ্রবাহে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের কৃষি। ফসল নষ্টের পাশাপাশি ক্ষতি হচ্ছে মাছেরও। বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন যশোরের হ্যাচারি মালিকরা। লাগাতার দাবদাহ, দীর্ঘ অনাবৃষ্টি আর সূর্যের প্রখর তাপে জলাশয়ের পানি শুকিয়ে যাচ্ছে। পানির অভাবে রেণু পোনা বিক্রিতে ধস নামায় শোচনীয় পরিস্থিতির মধ্যে পড়েছেন হ্যাচারিসংশ্লিষ্টরা।






