রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে রোববার রাতে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
রোববার (৮ জুন) রাত ১১টা ৩৬ মিনিটে ৫ দশমিক ৬ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভুটানের পুনাখা জেলার পশ্চিম-উত্তর-পশ্চিমে প্রায় ১৫ কিলোমিটার দূরে।
নেপাল, ভারত ও চীনের কয়েকটি অঞ্চলেও কম্পন অনুভূত হয়েছে। তবে ভূমিকম্পে বাংলাদেশে কোথাও কোনো হতাহতের খবর বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।







