চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার ঊর্ধ্বমুখী হারের কারণে রোগী ও স্বজনদের ভোগান্তির সাথে বাড়ছে চিকিৎসা ব্যয়ও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি বিভাগের আশঙ্কা, ২০১৯ সালে ডেঙ্গুর চিকিৎসায় জনগণের ব্যয় হয়েছিল প্রায় সাড়ে চারশ’ কোটি টাকা। চলতি বছর সেই চিকিৎসা ব্যয় দ্বিগুণের বেশি বেড়ে এক হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।






