ডিজিটাল শর্ট

‘পচনশীল ব্যাগটি মাটিতে মিশে সৃষ্টি করবে ফলজ গাছ’

একজন ব্যক্তি বাজারে পণ্য বিক্রি করছেন, চ্যানেল আই অনলাইন সংবাদ সংক্রান্ত ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

বৈচিত্র্যময় বহুমুখী পণ্যই পাটের ভবিষ্যৎ, তাইতো দেশেও সৃষ্টিশীল কিছু উদ্যোক্তারা প্রচলিত পাট পণ্যের ধারণা থেকে বের হয়ে পাটের জন্য পালাবদলের জয়গান করে চলেছেন। তেমন একজন পাটের ফেব্রিকস নিয়ে কাজ করা তরুণ উদ্যোক্তা আখতারুজ্জামান তুষার। যিনি জুটেক্স নামের একটি প্রতিষ্ঠানের কর্ণধার। তুষার সাম্প্রতিক সময়ে কাজ করছেন পাটের একটি শপিং ব্যাগ নিয়ে। পরিবেশ বান্ধব এই শপিং ব্যাগ থাকবে গণমানুষের হাতে হাতে। তুষার বললেন, ‘‘আমি পাটজাত পণ্য রপ্তানিতে করার লক্ষ্য নিয়ে, একটা বিশেষায়িত জুট ব্যাগ উৎপাদন শুরু করেছি। এটা শতভাগ জুট ও জুট কটন। ন্যাচারাল কালার সহ ৪ টি কালার সবুজ, লাল, নিল, হলুদ রঙের। এই কালার গুলো ফুড গ্রেট ও ভেজিটেবল, ইনডিগো কালারের। যার জন্য খাদ্য সামগ্রী বহন যোগ্য৷ এটা পচনশীল সহজে মাটিতে মিশে যাবে। পরিবেশ বান্ধব এই ব্যাগ গুলো ব্যবহার শেষে, একটা টবে অথবা মাটিতে ফেললে একটা ফলজ গাছের সৃষ্টি হবে।’’

বিষয়:তরুণ উদ্যোক্তা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…