রাজনীতি

শেখ হাসিনাকে সম্মিলিত সাংস্কৃতিক জোটের অভিনন্দন

চ্যানেল আই অনলাইন এর লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ মাধ্যম. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর রঙিন লোগো, যা বাংলাদেশের একটি প্রধান সংবাদ ও বিনোদন প্ল্যাটফর্মের প্রতিনিধিত্ব করে. Channel i News – চ্যানেল আই নিউজ

নিরঙ্কুশ বিজয়ে শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

রোববার ৭ জানুয়ারি সংগঠনটির সভাপতি লেখক-গবেষক গোলাম কুদ্দুছ ও সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী মো. আহকাম উল্লাহ্ এক বিবৃতিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভিনন্দন জানান।

বিবৃতিতে তার দক্ষ ও গতিশীল নেতৃত্বে বাংলাদেশের অভাবনীয় উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধির প্রশংসা করে আগামীতে তা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

বিষয়:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্মিলিত সাংস্কৃতিক জোট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…