চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কফিন খুলে দেখা গেল বেঁচে আছেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৯ অপরাহ্ণ ১৩, জুন ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
কফিন থেকে জীবিত ব্যক্তির উদ্ধার, হাসপাতালে চিকিৎসা চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইকুয়েডরের একটি হাসপাতালে এক বৃদ্ধাকে মৃত ঘোষণা করার পর তাকে কফিনের ভেতর থেকে জীবিত পাওয়া গেছে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, ৭৬ বছর বয়সী বেলা মন্টোয়াকে বাবাহয়ো শহরের একটি হাসপাতালে স্ট্রোক করার পর মৃত ঘোষণা করা হয়। তাকে একটি কফিনে রাখা হয়েছিল এবং একটি শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে বেলার পরিবারের লোকজন শেষকৃত্যের আগে তার জামাকাপড় বদলানোর জন্য কফিনটি খুলে দেখে তিনি তখনও শ্বাস নিচ্ছেন।

বৃদ্ধার ছেলে গিলবার্ট বালবেরান বলেন, তার মাকে সকাল ৯ টার দিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং দুপুরে একজন ডাক্তার জানায় যে তার মা মারা গেছেন। এমনকি তাকে একটি মৃত্যুসনদও দেয়া হয়েছিল, যেখানে বলা হয় যে তিনি স্ট্রোকের পরে কার্ডিওপালমোনারি অ্যারেস্টে মারা গিয়েছেন।

শেষকৃত্যে অনুষ্ঠান সম্পন্ন করার আগে কফিন খুলে দেখতে পাই আমার মা তার চোখ খুলেছেন। তিনি শ্বাস নেওয়ার জন্য হাঁপাচ্ছেন। আমরা সবাই বুঝতে পারি যে মা এখনও বেঁচে আছে।

এসময় ধারণ করা এক ভিডিওতে দেখা যায়, কফিনের ভেতরে শুয়ে শ্বাস নিতে কষ্ট হচ্ছে ওই বৃদ্ধার এবং একজন অভিযোগ করেছেন যে তাদের ডাকা অ্যাম্বুলেন্সটি এখনও আসেনি। কয়েক মিনিট পরে কয়েকজন এসে বেলা মন্টোয়াকে কফিন থেকে স্ট্রেচারে তুলে নিয়ে যায় এবং তাকে একই হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে তাকে মৃত ঘোষণা করা হয়েছিল।

বৃদ্ধার ছেলে জানান, এখন তার মা নিবিড় পরিচর্যা কেন্দ্রে আছেন। তাকে অক্সিজেন দেওয়া হচ্ছে এবং তার হার্ট স্থিতিশীল রয়েছে।

এদিকে ইকুয়েডরের স্বাস্থ্য মন্ত্রণালয় ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করেছে।

 

 

 

 

 

 

ট্যাগ: অন্ত্যেষ্টিক্রিয়াইকুয়েডর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শরীয়তপুরের বিচারক ও দুই পুলিশ কর্মকর্তাকে হাইকোর্টে তলব

পরবর্তী

মোহামেডানকে হারিয়ে রুপালি ব্যাংকের শিরোপা পুনরুদ্ধার

পরবর্তী
বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা হাসিমুখে ছবি তুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মোহামেডানকে হারিয়ে রুপালি ব্যাংকের শিরোপা পুনরুদ্ধার

ফুটবল খেলোয়াড়রা বার্সেলোনা জার্সিতে মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘মিয়ামিকে আরও বেশি জনপ্রিয় করবেন মেসি’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় মুসলিম কলোনিতে পানি একমাস বন্ধ, পাশে হিন্দু কলোনিতে সব ঠিকঠাক

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT