ফুটবল

মেক্সিকোর কাছে হেরে দায়িত্ব ছাড়লেন ইকুয়েডর কোচ

ইকুয়েডর কোচের ছবি, ফুটবল মাঠে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইকুয়েডর ফুটবল দলের কোচ, দায়িত্ব ছাড়ার পরের মুহূর্তে ফুটবল মাঠে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের নকআউট পর্বের শুরুতেই সহ-আয়োজক মেকিক্সোর কাছে হেরে বিদায় নিয়েছে ইকুয়েডর। হারের দায় নিয়ে কোচের দায়িত্ব ছেড়েছেন সেবাস্তিয়ান বেকাসেস। বুধবার সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন কোচ।

মেক্সিকোর কাছে ২-০ গোলে হেরে বিদায় নিয়েছে ইকুয়েডর। এরপর বেকাসেস বলেছেন, ‘গভীর কৃতজ্ঞতা, প্রশান্তি এবং গভীর মানসিক শান্তির সাথে একটি সুন্দর ও চমৎকার পরিবারকে বিদায় জানাচ্ছি। আমরা সাধ্যমতো সবকিছুই দিয়েছি।’

‘ফুটবল এমনই। ফলাফলটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার মনে হয় মেক্সিকোর বিপক্ষে প্রথমার্ধে আমাদের স্বাভাবিক খেলার সাথে সঙ্গতিপূর্ণ ছিল না। জীবনটাও অনেকটা এমনই, এমন একটা প্রথমার্ধ যা খুব একটা ভালো কাটেনি।’

ইকুয়েডর সামনে সুফল পাবে এমন ইঙ্গিত দিয়ে বেকাসেস আরও বলেন, ‘আসর থেকে আমাদের বিষাদ নিয়েই বিদায় নিতে হচ্ছে। তবে সেই সাথে এই আনন্দও থাকছে যে, আমাদের এমন একদল খেলোয়াড় আছে যারা দারুণ নিষ্ঠা ও প্রতিশ্রুতি দেখিয়েছে। এই নিষ্ঠার সুফল নিশ্চয়ই একদিন পাওয়া যাবে।’

বিষয়:ইকুয়েডর ফিফা বিশ্বকাপ-২০২৬ বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো মেক্সিকো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…