চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিখোঁজের ৪দিন পর সেপটিক ট্যাংকে মিলল শিশুর মরদেহ

সুমন রায় সুমন রায়
৩:৩৫ অপরাহ্ণ ২৫, জুন ২০২৪
অপরাধ, জনপদ, নরসিংদী
A A
শিশুর মরদেহ উদ্ধার, পুলিশ ও স্বজনরা ঘটনাস্থলে. Channel i News - চ্যানেল আই নিউজ

নরসিংদীর পলাশে নিখোঁজের চারদিন পর মাইশা আক্তার নামে সাড়ে ৩ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (২৫ জুন) সকালে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের জয়নগর গ্রামের পাশের বাড়ির সেপটিক ট্যাংক থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করেছে র‌্যাব-১১। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

আজ দুপুরে র‍্যাব-১১ নরসিংদী ক্যাম্পে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারি পরিচালক নিশাত তাবাসসুম।

নিহত মাইশা আক্তার জয়নগর গ্রামের মেহেদী হাসানের মেয়ে। সে শুক্রবার থেকে নিখোঁজ ছিল। এ ঘটনায় সেদিন রাতেই পলাশ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন, কুষ্টিয়ার কুমারখালী এলাকার জালাল শেখ (৪৮), তার স্ত্রী মাহফুজা (৩৯) ও ছেলে বিল্লাল শেখ (২০)। তারা সবাই মেহেদী হাসানের প্রতিবেশী।

সংবাদ সম্মেলনে র‍্যাব-১১ নরসিংদী ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পরিচালক নিশাত তাবাসসুম জানান, ডাঙ্গা ইউনিয়নের জয়নগর গ্রামের শিলবাড়ির মোড়ের মেহেদী হাসানের মেয়ে মাইশা শুক্রবার বিকেল থেকে নিখোঁজ ছিল। পরে তাকে কোথাও খুঁজে না পেয়ে এ ঘটনায় রাতেই পলাশ থানায় জিডি করে মাইশার বাবা। পরবর্তীতে গতকাল সোমবার র‍্যাব-১১ নরসিংদীর একটি আভিযানিক দল ডাঙ্গা এলাকায় শিশু মাইশার নিখোঁজের ঘটনাস্থলে উপস্থিত হয়। স্থানীয় লোকজন ও শিশু মাইশার পরিবারের দেওয়া তথ্য মতে এবং ঘটনাস্থলের পাওয়া সিসিটিভি ফুটেজ এর উপর ভিত্তি করে সন্ধেহভাজন প্রতিবেশী বিল্লাল শেখকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে বিল্লাল তথ্য দেয় যে, নিখোঁজ শিশু মাইশাকে, বিল্লালের পিতা জালাল সেখ হত্যা করে শৌচাগারের সেপটিক ট্যাংকে লুকিয়ে রেখেছে। পরবর্তীতে র‍্যাব-১১ এর আভিযানিক দল বিল্লালের দেওয়া তথ্য অনুসারে আজ সকালে ঘটনাস্থলে পৌঁছে সেপটিক ট্যাংক থেকে মাইশার মৃতদেহ উদ্ধার করা হয়। পরে এই হত্যাকাণ্ডের প্রধান আসামী জালাল শেখ ও ঘটনার সাথে সংশ্লিষ্টতা থাকায় তার স্ত্রী মাহফুজাকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে জালাল শেখ মাইশাকে হত্যার কথা স্বীকার করেছে।

ক্যাম্প কমান্ডার আরও জানান, কি কারণে ওই শিশুকে হত্যা করা হয়েছে তা জানতে তদন্ত ও জিজ্ঞাসাবাদ চলছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পলাশ থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন। আইনী প্রক্রিয়ার মাধ্যমে গ্রেপ্তারকৃতদের পলাশ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগ: নরসিংদীর ডাঙ্গা ইউনিয়ননিখোঁজ শিশুসেপটিক ট্যাংকে শিশুর মরদেহ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

১০ বছর চেষ্টার পর ‘জুরাসিক ওয়ার্ল্ড’-এ স্কারলেট

পরবর্তী

ভারতে স্পিকার নির্বাচন নিয়ে উত্তেজনা চরমে

পরবর্তী
ভারতের স্পিকার নির্বাচন নিয়ে আলোচনা করছেন দুই ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে স্পিকার নির্বাচন নিয়ে উত্তেজনা চরমে

বাংলাদেশ ও চীনের প্রতিনিধির মধ্যে বৈঠক, উভয় দেশের পতাকা পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের উন্নয়নে পাশে থাকবে চীন: লিউ জিয়ানচাও

সর্বশেষ

বাংলাভাষী মুসলমান-রোহিঙ্গা-দলিতদের সুরক্ষায় ভারতকে জাতিসংঘের কড়া বার্তা

আগস্ট ২৬, ২০২৬

গ্রিসে নৌকা থেকে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

আগস্ট ২৬, ২০২৬

তাঁত থেকে কনটেন্ট, সৃজনশীল শিল্পে ৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য সরকারের

আগস্ট ২৬, ২০২৬

পিএফএ বর্ষসেরা তরুণ খেলোয়াড় সিটির ও’রাইলি

আগস্ট ২৬, ২০২৬

১৬ বছর পর পিএফএ বর্ষসেরা হলেন ইউনাইটেডের কেউ

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT