অবাধ, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে দলনিরপেক্ষ ব্যক্তি দিয়ে নির্বাচন কমিশন গঠন করতে আইনের খসড়া তৈরিসহ বেশকিছু বিষয়ে সংস্কার কাজ করার কথা জানিয়েছেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। তার মতে, যত সংস্কারই হোক, সুষ্ঠু নির্বাচন করতে প্রয়োজন রাজনৈতিক দলগুলোসহ অংশীজনদের স্বদিচ্ছা। ভোটাধিকার ফেরত পাওয়া নিয়ে মানুষের যে আস্থা তৈরি হচ্ছে, সেটি ধরে রাখাকেই চ্যালেঞ্জ মনে করছেন এই নির্বাচন বিশেষজ্ঞ।






