চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চালু হয়েছে রাজধানীর টিটিপাড়া আন্ডারপাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৪ অপরাহ্ণ ০৮, নভেম্বর ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
রাজধানীর টিটিপাড়া আন্ডারপাসের দৃশ্য, ট্রেন ও যানবাহন চলাচল।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে খুলে দেওয়া হয়েছে রাজধানীর টিটিপাড়া আন্ডারপাস। শনিবার (৮ নভেম্বর) সকাল ১০টা থেকে যানবাহন চলাচলের জন্য এটি খুলে দেওয়া হয় বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

সকালে রেলপথ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন আন্ডারপাসটি পরিদর্শনে গিয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধনের নির্দেশ দেন।

অতিশ দীপঙ্কর রোড ও কমলাপুর আউটার সার্কুলার রোডের সংযোগস্থলে অবস্থিত এই আন্ডারপাসটি আগে ছিল একটি ব্যস্ত লেভেল ক্রসিং। ট্রেন ও সড়কপথের যান চলাচলে ঘনঘন জটিলতা এড়াতে এটিকে আন্ডারপাসে রূপান্তর করা হয়। ফলে দীর্ঘদিন বন্ধ ছিল রাজধানীর এই গুরুত্বপূর্ণ সংযোগপথ, যা অফিসগামী, শিক্ষার্থীসহ প্রতিদিনের যাত্রীদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।

Banglabid

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় প্রায় দুই বছর ধরে নির্মিত এ আন্ডারপাসটিতে ছয় লেনের সড়ক রয়েছে, যার মধ্যে চার লেন যান্ত্রিক যানবাহনের জন্য নির্ধারিত। পাঁচ মিটার উচ্চতার গাড়িও নির্বিঘ্নে চলাচল করতে পারবে এই পথে। দুই পাশে রিকশা ও সাইকেলের জন্য আলাদা লেন এবং পথচারীদের জন্য প্রশস্ত ফুটপাত রাখা হয়েছে।

প্যাডেলচালিত যানবাহনের সুবিধার জন্য দুই পাশের লেন কিছুটা উঁচু করা হয়েছে। এখন থেকে ওপরে ট্রেন আর নিচে সড়কযান চলাচল করবে নিরবচ্ছিন্নভাবে। রোড মার্কিং, ফুলগাছসংবলিত ডিভাইডার ও আলোকসজ্জায় নতুন আন্ডারপাসটি পেয়েছে আকর্ষণীয় এক রূপ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চালুটিটিপাড়া আন্ডারপাসবাংলাদেশ রেলওয়ে
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ছেলে বিসিএস চিকিৎসক মেয়ে নার্স, ৫৪ বছর বয়সে এসএসসি পাস করলেন বাবা

আগস্ট ১১, ২০২৬

ভারত সিরিজ হাতে রেখেই ওয়ানডে বিশ্বকাপের টিকিট কাটল বাংলাদেশ

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

১ লাখ ৭৫ হাজারের বেশি বিদেশি নাগরিকের মার্কিন ভিসা বাতিল

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউটিউব থেকে আয়ে বড় পরিবর্তন, কঠোর ‘নতুন নীতিমালা’ প্রকাশ

আগস্ট ১১, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিয়ে কী বার্তা দিতে চায় জামায়াত জোট?

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT