জনপদ

ময়না তদন্তের জন্য একমাস পর মরদেহ উত্তোলন

ময়না তদন্তের জন্য মরদেহ উত্তোলন, পুলিশ ও স্বজনরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন মরদেহ উত্তোলনের জন্য blue টেপ দিয়ে মোড়ানো হচ্ছে, অন্যরা দেখছেন, ঘটনাস্থল।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দিনাজপুরের হিলিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আগুনে পুড়ে আসাদুজ্জামান নুর সূর্য (১৭) নামে এক শিক্ষার্থীর মরদেহ একমাস ৫ দিন পর ময়না তদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে।

আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে ডাঙ্গাপাড়া কবরস্থান থেকে উপজেলা সহকারি কমিশনার (ভূমি)’র উপস্থিতি পুলিশ আসাদুজ্জামান নুর সূর্যের মরদেহ উত্তোলন করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা হাকিমপুর থানার উপপরিদর্শক (এসআই) আরিফ হোসেন জানান, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হাকিমপুর থানার আসাদুজ্জামান নুর সূর্য ও পাঁচবিবি থানার নাইমের পোড়া মরদেহ সাবেক পৌর মেয়র জামিল হোসেনের বাড়ি থেকে উদ্ধার করা হয়। সেসময় পুলিশের কর্মবিরতি চলায় এলাকাবাসী ময়না তদন্ত ছাড়ায় তাদের লাশ দাফন করেন।

পরে ১৯ আগস্ট এ ব্যাপারে হাকিমপুর থানায় আসাদুজ্জামান নুর সূর্য -এর ভাই সুজন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তের স্বার্থে লাশের ময়না তদন্তের জন্য পুলিশ আদালতে আবেদন করেন। আদালত সহকারি কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা ইয়াসমিনের উপস্থিতিতে সূর্যের লাশ উত্তোলন করার নির্দেশ দেন। তার উপস্থিতিতে আজ লাশের ময়না তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

বিষয়:বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়না তদন্ত মরদেহ উত্তোলন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…