চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দাফনের ৮৩ দিন পর ছাত্র আন্দোলনে শহিদ সজলের মরদেহ উত্তোলন

রাসেল মাহমুদরাসেল মাহমুদ
৫:৫৭ অপরাহ্ণ ২৮, অক্টোবর ২০২৪
- সেমি লিড, জনপদ, মুন্সীগঞ্জ
A A

ময়না তদন্তের জন্য দাফনের ৮৩ দিন পর মুন্সিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ সজল মোল্লার মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

আদালতের নির্দেশে সোমবার (২৮ অক্টোবর) দুপুরে মুন্সিগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সামাজিক কবরস্থান থেকে তার মরদেহ উত্তোলন করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান।

এ সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ উপস্থিত ছিলেন।

গত ৩ অক্টোবর মুন্সিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের একটি আদেশের প্রেক্ষিতে সোমবার সজলের মরদেহ উত্তোলনের জন্য তারিখ নির্ধারণ করা হয়।

সজল মোল্লা মুন্সিগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকার আলী আকবরের ছেলে। তিনি রং মিস্ত্রীর কাজ করতেন বলে জানা গেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৪ আগস্ট মুন্সিগঞ্জের সুপার মার্কেট এলাকায় ছাত্রদের সাথে আন্দোলনে গিয়ে সহিংসতায় তার মৃত্যু হয়। সেদিন রাতেই তাকে স্থানীয় সামাজিক কবরস্থানে দাফন করা হয়।

Reneta

এ ঘটনায় গত ২০ সেপ্টেম্বর ৪৫১ জনকে আসামি করে মুন্সিগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন শহিদ সজল মোল্লার ভাই সাইফুল ইসলাম।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ছাত্র আন্দোলনে নিহত সজলময়না তদন্তমৃতদেহ উত্তোলন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাংলাদেশে নব নিযুক্ত হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সঙ্গে ভারতীয় সেনাপ্রধানের বৈঠক

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

পশুর হাটে নিরাপত্তা জোরদারে পুলিশ ক্যাম্প, সিসিটিভি নজরদারি

মে ২২, ২০২৬

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ন্ত্রণে নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

মে ২২, ২০২৬

বিক্ষোভে রণ/ক্ষে/ত্র চট্টগ্রামের বাকলিয়া

মে ২২, ২০২৬

সুস্থ ও দীর্ঘ জীবনের জন্য সুষম খাবার ব্যয়বহুল ও দুষ্প্রাপ্য নয়

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT