চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লায় পৌর কাউন্সিলরের মরদেহ উদ্ধার

আবুল কাশেম হৃদয়আবুল কাশেম হৃদয়
২:০৫ অপরাহ্ণ ২১, মার্চ ২০২৪
- সেমি লিড, কুমিল্লা, জনপদ
A A

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ঝোপ থেকে জামালপুর মেলান্দহের পৌর কাউন্সিলর মো. মমিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি গত ১৫ মার্চ জামালপুর থেকে কক্সবাজারের চকরিয়ায় যান ব্যবসায়িক কাজে।

মৃতের পরিবারের সদস্যদের অভিযোগ, আনুমানিক ৩০ লাখ টাকার হলুদ বোঝাই ট্রাক ছিনতাই করতে চালক-হেল্পার মিলে খুন করে মমিনকে। এই ঘটনায় অজ্ঞাতদের আসামি করে চৌদ্দগ্রাম থানায় হত্যা মামলা দায়ের করেছেন তার ভাই আমিনুল।

এই ঘটনায় পুলিশ বলছে, ব্যবসায়িক রাজনৈতিক সব দিক বিবেচনায় এনে হত্যাকাণ্ডের তদন্ত করা হচ্ছে। বুধবার ২০ মার্চ সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের গাংরা এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয় হাত-পা বাঁধা এবং মুখে স্কচটেপ প্যাঁচানো এক ব্যক্তির।

তথ্য প্রযুক্তির সহায়তায় জানা যায়, তিনি জামালপুর জেলার মেলান্দহ পৌর সভার দুই নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর। পেশায় তিনি একজন মসলা ব্যবসায়ী। গত ১৫ মার্চ কক্সবাজারের চকোরিয়ায় যান মসলা কিনতে, ১৯ মার্চ হলুদ বোঝাই ট্রাক নিয়ে ফেরার পথে সন্ধ্যা থেকে মোবাইল বন্ধ পাওয়া যায়। এরপরই ২০ মার্চ তার হাত-পা বাঁধা মরদেহ মিলে মহাসড়কের পাশে ঝোপে।

কাউন্সিলর মমিনের ছোট ভাই আমিনুল ইসলাম জানান, যতটুকু জানি চকোরিয়া থেকে অন্তত ৩০ লাখ টাকার হলুদ কিনে জামালপুর ফিরছিলেন। আমাদের ধারণা ট্রাকের মসলা লুট করতেই নির্মমভাবে হত্যা করা হয় মমিনকে। হাত-পা বেঁধে ফেলে দেয়া হয় মহাসড়কের পাশে। তার মুখেও স্কচটেপ দিয়ে আটকানো ছিলো।

কাউন্সিলর মমিনের মামাতো ভাই বাদশা মিয়া জানান, কাউন্সিলর মমিন চকোরিয়া থেকে বাড়ি রওনা হবার আগে তার ছেলের কাছে ট্রাকের নম্বর, চালক ও হেল্পারের নাম জানান। সেই সূত্র ধরে চলছে তদন্ত। এই ঘটনায় অজ্ঞাতদের আসামি করে চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন কাউন্সিলর মমিনের ভাই আমিনুল।

Reneta

মো. মমিন তিন বছর আগে মেলান্দহ পৌরসভার কাউন্সিলর নির্বাচিত হন। এছাড়া তিনি মেলান্দহ পৌরসভার দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা জানান, আমরা দ্রুত সময়ের মধ্যে মরদেহটির পরিচয় শনাক্ত করেছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের জড়িতদের ধরতে পারবো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুমিল্লাপৌর কাউন্সিলরমরদেহ উদ্ধার
শেয়ারTweetPin

সর্বশেষ

কাইশু সানোর গোলে প্রথমার্ধে এগিয়ে জাপান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে ভিন্নমুখী অবস্থান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সিপিসির প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘১ জুলাই পদক’ দেবেন শি জিনপিং

জুন ২৯, ২০২৬

তাইজুলের ৭ উইকেট, দ্বিতীয় দিন শেষে ২৩০ রানে পিছিয়ে বাংলাদেশ

জুন ২৯, ২০২৬

শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশের গেম চেঞ্জার: প্রধানমন্ত্রী

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT