জনপদ

ড্রেন থেকে নারীর মরদেহ উদ্ধার

ড্রেন থেকে নারীর মরদেহ উদ্ধার, পুলিশ ও স্থানীয়রা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ড্রেন থেকে নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ, ঘটনাস্থলে স্থানীয় ও পুলিশ সদস্যরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

দিনাজপুর চিরিরবন্দরে আইরিন আক্তার আলো (২২) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ অক্টোবর) সকাল ৮টার দিকে চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের রাণীরবন্দর বাজারের ওয়েসিস স্কুলের পেছনে সমিতি ডাঙ্গা ইছামতি নদীর পাড়ের ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আইরিন আক্তার একই এলাকার আলম হোসেনের মেয়ে।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্ত শেষে প্রকৃত ঘটনা বের করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, আলো রোববার রাত থেকে নিখোঁজ ছিল। সোমবার সকালে রাণীরবন্দর হাট সমিতি ডাঙ্গা ইছামতি নদীর পাড়ে ড্রেনের মধ্যে আলোর মরদেহ দেখতে পেয়ে স্থানীয় এলাকাবাসী পুলিশকে দেয়। খবর পেয়ে সকালে চিরিরবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…