জনপদ

পদ্মায় গোসল করতে নেমে নিখোঁজ তিন কিশোরের মরদেহ উদ্ধার

পদ্মা নদীতে নিখোঁজ কিশোরদের মরদেহ উদ্ধার কার্যক্রম. Channel i News - চ্যানেল আই নিউজ

পদ্মা নদীতে নিখোঁজ তিন কিশোরের মরদেহ উদ্ধার কার্যক্রম চলমান, অনেক মানুষ ও নৌকা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজশাহীতে পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ তিন কিশোরের মরদেহ উদ্ধার করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরের দিকে রাজশাহীর শ্যামপুর বালুর ঘাটে পদ্মা নদীতে গোসল করতে নেমে এই তিন কিশোর নিখোঁজ হন।

মৃতরা হলেন, রাজশাহী মাতিহার থানার মো. নেরুনের ছেলে মো. যুবরাজ। একই এলাকার নুর ইসলামের ছেলে মো. নুরুজ্জামান এবং মো. লিটনের ছেলে মো. আরিফ। এই তিনজনই মাদ্রাসা শিক্ষার্থী।

রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সমা বলেন, মঙ্গলবার দুপুর ১টার দিকে রাজশাহীর শ্যামপুর বালুর ঘাটে পদ্মায় গোসল করতে যান বেশ কিছু কিশোর। তাদের মধ্যে তিনজন কিশোর পানিতে ডুবে যায়। পরে খবর পেয়ে আমাদের ডুবুরিরা তাদের উদ্ধারের চেষ্টা চালায়। ডুবুরিদের প্রচেষ্টায় তিন কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযানও সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

রাজশাহী নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, খবর পেয়েই আমার ঘটনাস্থলে যাই। তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে লাশ হস্তান্তর করা হবে।

বিষয়:পদ্মা পদ্মা নদী রাজশাহী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…