রাষ্ট্রভাষা আন্দোলনের পর পাকিস্তান শাসনামলে অমর একুশে পালনকে কেন্দ্র করে যেসব কালজয়ী সাহিত্যকর্ম সৃষ্টি হয়েছিলো, স্বাধীনতার পর সেই ধারাবাহিকতা যাতে অনেকটাই মিলিয়ে যায়। একুশকে কেন্দ্র করে অসংখ্য সংকলন ও বই প্রকাশ হলেও পুরনো সেই আবেদন নেই লেখায়। তবে সংস্কৃৃতিজনেরা বলছেন, প্রতিরোধ আর নির্মাণের সংস্কৃৃতি আলাদা হলেও আধুনিক সাহিত্যিকদের উচিত অমর একুশেকে শক্তিশালী সাহিত্য রচনা করা।






