বাংলাদেশ

স্ত্রীসহ সাবেক ভূমিমন্ত্রী ও তথ্য প্রতিমন্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

সাবেক ভূমিমন্ত্রী ও তথ্য প্রতিমন্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট জব্দের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দুইজন ব্যক্তি, একজন সাবেক ভূমিমন্ত্রী ও একজন তথ্য প্রতিমন্ত্রী, ব্যাংক অ্যাকাউন্ট জব্দের বিষয়ে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার স্ত্রী রুখমিলা জামান চৌধুরী, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত এবং তার স্ত্রী শারমিন মুশতারীর ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়েছে।

আজ ১২ আগস্ট সোমবার এই সংক্রান্ত নির্দেশ জারি করে  বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আগামী ৩ কার্যদিবসের মধ্যে ঐসব হিসাবের লেনদেন এবং স্থিতির তথ্য জানানোর নির্দেশও দেওয়া হয়েছে।

এর আগে গত রোববার সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও তার পরিবারে স্ত্রী, মেয়ের অ্যাকাউন্ট ফ্রিজ করে বিএফআইইউ।

বিষয়:বিএফআইইউ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ মোহাম্মদ এ আরাফাত সাইফুজ্জামান চৌধুরী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…