চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডেইলি স্টার-প্রথম আলোতে হামলা পরিকল্পিত: নুরুল কবীর

সরকারের কোনো না কোনো অংশ ঘটতে দিয়েছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৬ অপরাহ্ণ ২৭, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
নুরুল কবীর বক্তৃতা দিচ্ছেন, বাংলাদেশি রাজনীতিবিদ. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ সম্পাদক নূরুল কবীর বলেছেন, ‘প্রথম আলো, দ্য ডেইলি স্টার এবং ছায়ানট ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনাটি পরিকল্পিত এবং সরকারের কোনো না কোনো অংশের মদদেই এটি ঘটেছে।’

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) আয়োজিত ষষ্ঠ সম্প্রচার সম্মেলনে বক্তৃতায় তিনি এ অভিযোগ করেন।

নূরুল কবীর বলেন, ‘ডেইলি স্টার, দৈনিক প্রথম আলো ও ছায়ানটকে ধ্বংস করে দেওয়ার ঘোষণা এক-দুই দিন আগেই দেওয়া হয়েছিল। কারা এই ঘোষণা দিয়েছে তা এদেশের মানুষ ও সরকার সবাই জানে, কিন্তু এখনো তাদের গ্রেপ্তার করা হয়নি। সরকারের কোনো না কোনো অংশ এই ঘটনাগুলো ঘটতে দিয়েছে। এখনো যাদের গ্রেপ্তার করা হয়নি, সেটি নিয়েও প্রশ্নের বিষয় আছে।’

Banglabid

তিনি বলেন, পাবলিক প্লেস ও সামাজিক যোগাযোগমাধ্যমে হামলাকারীরা প্রকাশ্যেই বলেছিল—এগুলো ধ্বংস করতে হবে। পরে তা-ই ঘটেছে।
এটি ছিল সুসংগঠিত একটি শক্তির পরিকল্পিত আক্রমণ। ইতোমধ্যে যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের রাজনৈতিক পরিচয় স্পষ্টভাবে পাওয়া গেছে।

এ সময় টিভি কর্তৃপক্ষ, সংবাদপত্র ও নিউজরুম ম্যানেজারদের প্রতি আহ্বান জানিয়ে নূরুল কবীর আরও বলেন, কাদের প্ল্যাটফর্ম দেওয়া হবে—সে বিষয়ে গণমাধ্যমকে সচেতনভাবে সিদ্ধান্ত নিতে হবে। যারা সহিংসতা ও অসত্য প্রচারে জড়িত, তাদের বক্তব্য প্রচারে সতর্কতা প্রয়োজন।

মিডিয়ার বিশ্বাসযোগ্যতার সংকট প্রসঙ্গে নূরুল কবীর বলেন, পুরো গণমাধ্যমে দীর্ঘদিন ধরে বিশ্বাসযোগ্যতার সংকট তৈরি হয়েছে। গত বছর শিক্ষার্থীদের গণঅভ্যুত্থানের সময় সেই সংকট চূড়ান্ত রূপ নেয়। মানুষ এক বাস্তবতা দেখেছে, আর পত্রপত্রিকা ও টেলিভিশনে ভিন্ন চিত্র উপস্থাপন করা হয়েছে।

Reneta

তিনি বলেন, মানুষের বিচারবুদ্ধিকে ছোট করে দেখার সুযোগ নেই। প্রোপাগান্ডা মানুষ বেশিদিন বিশ্বাস করে না। গণমাধ্যমকে সত্য ও দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডেইলি স্টার-প্রথম আলো হামলানূরুল কবীরের অভিযোগসম্প্রচার সম্মেলন ২০২৫
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এলডিপির সাবেক মহাসচিবকে মনোনয়ন দেওয়ায় বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

পরবর্তী

ভোটার তালিকায় তারেক রহমান ও জাইমার অন্তর্ভুক্তির সিদ্ধান্ত রোববার

পরবর্তী
বিএনপি নেতা তারেক রহমানের ছবি, বিভিন্ন সংবাদমাধ্যমের ক্যামেরা ও মাইক্রোফোনের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোটার তালিকায় তারেক রহমান ও জাইমার অন্তর্ভুক্তির সিদ্ধান্ত রোববার

সিলেট স্টেডিয়ামে জাকির জানাজা সম্পন্ন, হাজারো মানুষ উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেট স্টেডিয়ামেই জাকির জানাজা সম্পন্ন

সর্বশেষ

রবিনসন শোনালেন টাংয়ের সঙ্গে বল কেটে ভাগ করে নেয়ার সেই গল্প

আগস্ট ২০, ২০২৬

চাঁদাবাজির প্রতিবাদে সন্দ্বীপে স্পিডবোট চলাচল বন্ধ থাকায় ঘাটেই মৃত্যু বীর মুক্তিযোদ্ধার

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৭০ অনুচ্ছেদ সংশোধনের পর হবে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২০, ২০২৬

বাগেরহাট সদর হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগ

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন কে?

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT