চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিল্প, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে নতুন প্ল্যাটফর্ম

শিল্পী-সাহিত্যিকদের অধিকার, ঐক্য ও সাংস্কৃতিক জাগরণে ‘দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেড’-এর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২২ অপরাহ্ণ ১৫, মে ২০২৬
বিনোদন
A A

শিল্পী, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীদের সার্বিক উন্নয়ন, অধিকার প্রতিষ্ঠা এবং একটি শক্তিশালী সৃজনশীল প্ল্যাটফর্ম গড়ে তোলার লক্ষ্য নিয়ে রাজধানীর বনানীতে অবস্থিত দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেড প্রাঙ্গণে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে এক সংবাদ সম্মেলন।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ক্লাবটির সভাপতি সুজিত মুস্তাফা। তিনি সংগঠনের ভিশন, মিশন এবং শিল্পীদের পেশাগত বিকাশ, পারস্পরিক সহযোগিতা ও সাংস্কৃতিক সমৃদ্ধিকে এগিয়ে নেওয়ার দীর্ঘমেয়াদি পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন।

এসময় উপস্থিত ছিলেন ক্লাবের সেক্রেটারি জেনারেল মারুফ কবির, ট্রেজারার ফরিদ কবির, প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক মুস্তাফিজুর রহমান, মুনমুন আহমেদ ও সিগমা কবির।

Banglabid

২০২৪ সালে প্রতিষ্ঠিত এবং ২০২৫ সালে জয়েন্ট স্টক কোম্পানির অধীনে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত এই সংগঠনটি ইতোমধ্যে দেশের সাংস্কৃতিক অঙ্গনে একটি সক্রিয় প্ল্যাটফর্ম হিসেবে পরিচিতি পেয়েছে। প্রতি শুক্রবার নিয়মিত সংগীতানুষ্ঠান আয়োজনের মাধ্যমে ক্লাবটি শতাধিক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে, যেখানে তরুণ শিল্পীসহ বিভিন্ন প্রজন্মের শিল্পীরা অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ক্লাবটি শুধু সাংস্কৃতিক মিলনমেলা নয়; এটি শিল্পীদের পেশাগত উন্নয়ন, নেটওয়ার্কিং, প্রশিক্ষণ, প্রদর্শনী, কর্মশালা ও মেন্টরশিপ কার্যক্রম পরিচালনার মাধ্যমে শিল্পচর্চাকে আরও সুসংগঠিত করতে কাজ করবে। পাশাপাশি কপিরাইট সুরক্ষা, ন্যায্য পারিশ্রমিক এবং শিল্পীদের অধিকার নিশ্চিত করাও সংগঠনটির অন্যতম লক্ষ্য।

স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শিল্প ও সংস্কৃতির বিকাশ, সৃজনশীল সহযোগিতা এবং আগামী প্রজন্মের জন্য শক্তিশালী সাংস্কৃতিক পরিবেশ গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করা হয় অনুষ্ঠানে।

Reneta

সভাপতি সুজিত মুস্তাফা বলেন, “দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেড শিল্পী, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীদের জন্য একটি মর্যাদাপূর্ণ ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যেখানে শিল্প, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ একসঙ্গে বিকশিত হবে।”

সংবাদ সম্মেলনে উপস্থিত অতিথিরা এই উদ্যোগকে দেশের শিল্প-সংস্কৃতির বিকাশে সময়োপযোগী ও ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেডভিশনমিশনলিড বিনোদনশিল্পীসাহিত্যিকসুজিত মুস্তাফা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শাকিবের সাক্ষাৎকার নিতে চান সাংবাদিক দীঘি!

পরবর্তী

পর্তুগালে স্বপ্ন ছোঁয়ার ১৫ দিনেই নিভে গেল রাম প্রসাদের জীবনপ্রদীপ

পরবর্তী
ছবি: সংগৃহীত

পর্তুগালে স্বপ্ন ছোঁয়ার ১৫ দিনেই নিভে গেল রাম প্রসাদের জীবনপ্রদীপ

হরমুজে ইরানের ছোট নৌকার ঝাঁক: উত্তেজনায় নতুন মোড়

সর্বশেষ

ধেয়ে আসছে ‘আন্ধার’!

আগস্ট ২০, ২০২৬

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁওয়ে মিষ্টি বিতরণ

আগস্ট ২০, ২০২৬

সানি দেওলের করুণ দশা, ছক্কা হাঁকালেন ইমরান হাশমি!

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতি ও স্থানীয় পরিবেশের ওপর চাপ তৈরি করছে: সেনাপ্রধান

আগস্ট ২০, ২০২৬

হাড় হিম করা ভয়ানক এই সিনেমার জন্য প্রস্তুত তো?

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT