জনপদ

রাজধানীর যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না আজ

একজন ব্যক্তি গ্যাসের চুলায় আগুন দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্যাসের চুলায় আগুন দেওয়ার সময় একজন ব্যক্তির হাত দেখা যাচ্ছে, চুলার অবস্থা পুরনো ও ব্যবহৃত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গ্যাস পাইপলাইনে জরুরি কাজের জন্য রাজধানীর বিভিন্ন এলাকায় আজ রোববার (১ ডিসেম্বর) ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি পিএলসি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ঢাকার উত্তরখান, দক্ষিণখান, আশকোনা ও ফায়দাবাদ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় সংলগ্ন এলাকায় গ্যাসের নিম্নচাপ অনুভূত হতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিষয়:১০ ঘণ্টা গ্যাস গ্যাস লাইন রাজধানী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…