আগামীকাল দেশের সব বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের নিয়ে অনলাইন বৈঠক শেষে সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরবর্তী কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বিকেলে রাজধানীর শাহবাগে কোটাবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা বলেন, সরকারকে সংবিধানের ভিত্তিতেই সংসদে আইন পাস করে কোটার যৌক্তিক সংস্কার করতে হবে। শিক্ষার্থীদের দাবি, কোটা সংস্কারের এক দফা দাবিকে ভিন্ন খাতে নেওয়ার অপতৎপরতা চলছে। ছাত্র সমাজের আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।






