চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শনিবার বিক্ষোভ, রোববার থেকে ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৬ অপরাহ্ণ ০২, আগস্ট ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

সারাদেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে আগামীকাল শনিবার (৩ আগষ্ট) সারাদেশে বিক্ষোভ মিছিল ও রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক দেওয়া হলো।

শুক্রবার (২ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এই ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ।

ফেসবুকে পোস্টে আসিফ মাহমুদ জানান, সারাদেশের আপামর জনসাধারণকে অলিতে-গলিতে, পাড়ায় পাড়ায় সংগঠিত হয়ে কর্মসূচি সফল করার আহ্বান করা যাচ্ছে সংগঠনটি।

আজ শুক্রবারও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ডাকে গণমিছিল ও দ্রোহযাত্রায় উত্তাল ছিল রাজপথ। জুমার নামাজের পর রাজধানীর সায়েন্সল্যাব থেকে মিছিল বের করেন বিক্ষোভকারীরা। ৯ দফা দাবিতে স্লোগান দেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

এ ছাড়া জুমার নামাজের পর জাতীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করেন সাধারণ মুসল্লিরা। সাম্প্রতিক সময়ে কোটা আন্দোলন কেন্দ্র করে সাধারণ মানুষ, শিক্ষার্থীসহ নানা পেশার মানুষ নিহতের ঘটনায় স্লোগান দেন সাধারণ মানুষ। পল্টন মোড় থেকে প্রেস ক্লাব হয়ে মিছিলটি মৎস্য ভবনের দিকে গেলে সামনে ও পেছনে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন। পরে শাহবাগ ঘুরে বিক্ষোভ মিছিল নিয়ে আবারও একই পথ দিয়ে প্রেস ক্লাবে গিয়ে জড়ো হন আন্দোলনকারীরা। এ সময় সব হত্যাকাণ্ডের বিচার, গণগ্রেফতার বন্ধ, আটক শিক্ষার্থীদের মুক্তিসহ নানা দাবি তুলে ধরেন মুসল্লিরা।

এদিন রাজপথে নামে ইস্টওয়েস্ট, ব্র্যাক, ইউআইইউসহ আশপাশের বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। একত্র হয়ে বের করেন গণমিছিল। পুলিশি নিরাপত্তায় মিছিলটি প্রগতি সরণি প্রদক্ষিণ করে আবারও ইস্টওয়েস্ট ক্যাম্পাসে ফিরে যায়।

Reneta

ঢাকার বাইরেও বিভিন্ন জেলায় বিক্ষোভের খবর পাওয়া গেছে। খুলনায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। সিলেটে বিক্ষোভাকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এসময় শিশু ও সাংবাদিকসহ আহত হন বেশ কয়েকজন।

গত ১ জুলাই থেকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। প্রায় দুই সপ্তাহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শান্তিপূর্ণ আন্দোলন চললেও এক পর্যায়ে তা আর শান্তিপূর্ণ থাকেনি। দেশব্যাপী সংঘাত সংঘর্ষে হতাহত হন অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণমিছিলদ্রোহযাত্রাবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসর্বাত্মক অসহযোগ
শেয়ারTweetPin

সর্বশেষ

পুলিশি হেনস্তা থামবে কবে?

জুন ১৩, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান

জুনের শেষে প্রধানমন্ত্রীর চীন সফর

জুন ১৩, ২০২৬

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

জুন ১৩, ২০২৬

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের যে গল্পগুলো অনেকেই জানেন না

জুন ১৩, ২০২৬

বাংলাদেশের সকালটা ব্রাজিল না মরক্কোর হবে, দেখা যাক: ইমতিয়াজ জনি

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT