বাংলাদেশ

একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশন শুরু আগামীকাল

বাংলাদেশ সংসদ ভবনে একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশন চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের সংসদ ভবনে একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে, সংসদ সদস্যরা অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশন আগামীকাল রোববার  বিকাল ৫টায় শুরু হচ্ছে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত ১১ আগষ্ট সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।

নব্বই দিনের সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য এ অধিবেশন আহবান করা হয়েছে। সংবিধান অনুযায়ি এক অধিবেশনের পরবর্তী ৬০ দিবসের মধ্যে পরবর্তী অধিবেশন বসতে হবে। ফলে আসন্ন অধিবেশন সংক্ষিপ্ত হওয়ার কথা রয়েছে।

সংসদ সচিবালয় থেকে জানা গেছে এ অধিবেসন ৩ থেকে ৫ কার্যদিবস চলতে পারে। সংক্ষিপ্ত হলেও এ অধিবেশনে বেশক’টি গুরুত্বপূর্ণ বিল উত্থাপন ও পাস হতে পারে।

এর আগে গত ৩০ জুন সংসদের অষ্টাদশ এবং ২০২২ সালের বাজেট অধিবেশন শেষ হয়। গত ৫ জুন থেকে শুরু হওয়া ওই অধিবেশনে গত ৯ জুন অর্থ মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বর্তমান সরকারের এ মেয়াদের চতুর্থ বাজেট পেশ করেন।

কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন’ শ্লোগান শীর্ষক ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার  বাজেট পেশ করা হয়। ৩০ জুন এ বাজেট পাস করা হয়।

বাজেট অধিবেশনে মোট কার্যদিবস ছিল ২০টি। বাজেট পাস ছাড়াও এ অধিবেশনে ৪টি বিল পাস হয়।

বিষয়:একাদশ জাতীয় সংসদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…