শিক্ষা

ঢাবির দর্শন বিভাগের অ্যালামনাইয়ের ১৪তম পুনর্মিলনী শুক্রবার

ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের অ্যালামনাই পুনর্মিলনী ২০২৩. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের অ্যালামনাইয়ের ১৪তম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুপডা) ১৪তম পুনর্মিলনী আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এ অনুষ্ঠান হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ ও ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুয়া) আহ্বায়ক শামসুজ্জামান দুদু।

অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন দর্শন বিভাগের চেয়ারম্যান ও ডুপডার সভাপতি অধ্যাপক ড. শাহ্ কাওসার মুস্তাফা আবুলউলায়ী।

পুনর্মিলনী উদ্‌যাপন কমিটির যুগ্ম আহ্বাবায়ক ও ডুপডার সহসভাপতি অধ্যাপক আ খ ম ইউনুস আমার দেশকে জানান, ‘দিনব্যাপী বর্ণাঢ্য এই আয়োজনে দেড় সহস্রাধিক সাবেক শিক্ষার্থী অংশ নেবেন। তিনি আরও জানান, এই পুনর্মিলনী উপলক্ষে বিভাগের মেধাবী ও অসচ্ছল অর্ধশতাধিক শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে।

এছাড়া দিনব্যাপী কর্মসূচির মধ্যে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সাধারণ সভা হবে।

বিষয়:ঢাকা বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…