চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ও চ্যানেল আই আগ্রো অ্যাওয়ার্ডের দশম আসরের কার্যক্রম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩২ অপরাহ্ণ ২৪, মে ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
অ্যাগ্রো অ্যাওয়ার্ডের প্রেস কনফারেন্সে তিনজন বক্তা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের কৃষি খাতে অনন্য অবদান রাখার জন্য ব্যক্তি এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ের কৃতিত্বকে সম্মান জানাতে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ এবং চ্যানেল আই যৌথভাবে উদ্বোধন করলো আগ্রো অ্যাওয়ার্ডের দশম আসর।

স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড আমাদের দেশের সামগ্রিক কৃষিখাতের জন্য একটি মর্যাদাপূর্ণ আয়োজন। এর মূল লক্ষ্য হল কৃষিতে স্বপ্নদর্শী, গবেষক এবং উদ্ভাবক উদ্যোগীদের খুঁজে বের করা এবং তাদের প্রাপ্য স্বীকৃতি দেয়া।

২০১৪ সালে যাত্রা শুরু করা আগ্রো অ্যাওয়ার্ড এখন একটি মর্যাদাপূর্ণ প্ল্যাটফর্মে রূপ নিয়েছে, যেখানে স্থানীয় কৃষক থেকে শুরু করে উদ্ভাবক, প্রতিষ্ঠান ও টেকসই কৃষি চর্চার পথপ্রদর্শকদের অবদানকে স্বীকৃতি দেয়া হয়। গত নয়টি আসরে মোট ৭৭ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কৃষিতে বিশেষ অবদানের জন্য সম্মাননা দেয়া হয়েছে।

Banglabid

সারাদেশে কৃষি ও খাদ্য নিরাপত্তায় ভূমিকা রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মানিত করার উদ্দেশ্যে এ বছর ১৩ টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে। ব্যক্তি পর্যায়ে আজীবন সম্মাননা, সেরা নারী কৃষক, সেরা পুরুষ কৃষক, সেরা মেধাবী কৃষিযোদ্ধা-পুরুষ, সেরা মেধাবী কৃষিযোদ্ধা-নারী, পরিবর্তনের নায়ক, সেরা সাংবাদিক (কৃষি), জুরি স্পেশাল, প্রতিষ্ঠান পর্যায়ে সেরা প্রতিষ্ঠান- কৃষি গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তি; সেরা প্রতিষ্ঠান- কৃষি সহায়তা ও বাস্তবায়ন এবং সেরা কৃষি রপ্তানিকারককে পুরস্কৃত করা হবে।

এছাড়াও, এবারের আয়োজনে নতুনভাবে যুক্ত হয়েছে ‘সেরা ছাদকৃষক’ ক্যাটাগরি, যেখানে শহরের ছাদে নিরাপদ এবং সতেজ ফল-ফসল উৎপাদনের মাধ্যমে টেকসই ও বাসযোগ্য শহর গড়ার অবদানকে তুলে ধরা হবে। এতে বায়ুদূষণ হ্রাস ও কার্বন নিঃসরণ কমানোর সম্ভাবনাও রয়েছে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় বলেন, “এটি আমাদের জন্য একটি বিশেষ বছর – আগ্রো অ্যাওয়ার্ডের ১০ম আসর এবং বাংলাদেশে স্ট্যান্ডার্ড চার্টার্ডের ১২০ বছরের পথচলার সাক্ষী। এই সম্মাননার মাধ্যমে আমরা দেখেছি, কীভাবে একটি সম্মিলিত প্রচেষ্টা ছোট ছোট পদক্ষেপকে বিশাল অগ্রগতিতে রূপান্তরিত হতে পারে। আমরা আমাদের অংশীদার এবং সমাজের সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞ, যাদের সহায়তায় এই উদ্যোগটি অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। পাশাপাশি, আমরা অভিনন্দন জানাই সকল পুরস্কারপ্রাপ্তদের, যাদের উদ্ভাবনী চিন্তা ও নিষ্ঠা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই এবং আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

Reneta

চ্যানেল আইয়ের পরিচালক ও প্রধান বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, “সকল সংকটে আমাদের খাদ্য নিরাপত্তার বিষয়টি আগলে রেখেছে বাংলাদেশের কৃষক ও কৃষিকে ঘিরে গড়ে ওঠা অর্থনীতি। জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত মোকাবিলা করে তাদের যে অসামান্য অবদান, তা স্বীকার করার ক্ষুদ্র প্রয়াস এই স্ট্যান্ডার্ড চার্টার্ড ও চ্যানেল আই আগ্রো অ্যাওয়ার্ড। দশম আসরে যুক্ত হচ্ছে সেরা ছাদকৃষক ক্যাটাগরি, আমাদের বিশ্বাস এটি ছাদকৃষি তথা নগরকৃষি কার্যক্রমকে বেগবান করবে। আমাদের শহরকে বাসযোগ্য করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

আগামী ১৫ জুলাই, ২০২৫ তারিখ পর্যন্ত অ্যাগ্রো অ্যাওয়ার্ডের বিভিন্ন ক্যাটাগরিতে মনোয়ন গ্রহণ চলবে http://www.agrowaward.com থেকে বিস্তারিত তথ্য ও উপাত্ত সংগ্রহ করা যাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রো অ্যাওয়ার্ডচ্যানেল আইস্ট্যান্ডার্ড চার্টার্ড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সংস্কার ও বিচার কার্যক্রমে অগ্রগতি সন্তোষজনক নয়: নাহিদ ইসলাম

পরবর্তী

প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

পরবর্তী
প্রধান উপদেষ্টা ও কর্মকর্তাদের উপস্থিতিতে একনেক সভা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

জনপ্রিয় অভিনেতা মুকুল দেবের ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

চুয়ান্ন-তে চলে গেলেন জনপ্রিয় অভিনেতা মুকুল দেব

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরানকে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বিলুপ্ত হচ্ছে র‍্যাব, কী আছে সরকারের পরিকল্পনায়

আগস্ট ১৮, ২০২৬

চিকিৎসার আশায় ভারতে গিয়ে লাশ হয়ে ফিরল দুই বন্ধু

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে নিম্নচাপ, সারাদেশে ভারি বৃষ্টির আভাস

আগস্ট ১৮, ২০২৬

ভাল্লুকের ঘুম ভাঙিয়ে জরিমানায় পড়লেন এক ব্যক্তি

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT