চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

থানা হবে নগরবাসীর জন্য পুলিশের সার্ভিস সেন্টার: ডিএমপি কমিশনার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৭ পূর্বাহ্ণ ২২, নভেম্বর ২০২৪
- সেমি লিড, অপরাধ
A A
নগরবাসীর জন্য পুলিশের সার্ভিস সেন্টার উদ্বোধন, ডিএমপি কমিশনার উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা মহানগর পুলিশের নবনিযুক্ত কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন থানা হবে নগরবাসীর জন্য পুলিশের সার্ভিস সেন্টার।

বৃহস্পতিবার রাতে ঢাকা মহানগর পুলিশ হেডকোয়ার্টার্সে ডিএমপিতে কর্মরত বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

শেখ মো: সাজ্জাত আলী আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৩৮তম কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। নবনিযুক্ত পুলিশ কমিশনারের সভাপতিত্বে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানের জন্য এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

Banglabid

মতবিনিময় সভায় উপস্থিত কর্মকর্তাগণের উদ্দেশে কমিশনার বলেন: থানা হলো জনসাধারণকে সেবা প্রদানের মূল কেন্দ্রস্থল। পুলিশের কাজ হচ্ছে জনগণকে সেবা দেওয়া। আমরা সম্মানিত নগরবাসীকে সর্বোচ্চ সেবা দিতে চাই। এ প্রসঙ্গে তিনি বলেন, থানায় আগত একজন ব্যক্তিও যেন সেবা বঞ্চিত না হন সেটা নিশ্চিত করতে হবে।

ডিএমপি কমিশনার আরও বলেন, নগরবাসীরা যাতে সহজে, নির্ভয়ে থানায় যেতে পারেন, তাদের সমস্যার কথা বলতে পারেন এবং প্রার্থিত সেবা গ্রহণ করতে পারেন তা নিশ্চিত করতে হবে। এজন্য প্রধান ও প্রথম কাজ হবে জনগণের সাথে ভালো ব্যবহার ও তাদের কথা শোনা এবং দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। এ ক্ষেত্রে যেকোনো ব্যত্যয় গ্রহণযোগ্য হবে না।

সভায় উপস্থিত ট্রাফিক বিভাগের কর্মকর্তাগণের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন: রাজধানীর অন্যতম সমস্যা হচ্ছে যানজট। যানজট নিরসনে ট্রাফিক বিভাগের প্রতিটি সদস্যকে সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে। ব্যবহারে হতে হবে বিনয়ী কিন্তু আইন প্রয়োগে হতে হবে দৃঢ়।

Reneta

মতবিনিময় সভায় কমিশনার বর্তমান সময়ে পুলিশি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জের কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং পর্যায়ক্রমে তা সমাধানের বিষয়ে আশ্বস্ত করেন।

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মো. ইসরাইল হাওলাদার; অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) খন্দকার নজমুল হাসান; অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মাসুদ করিম; যুগ্ম পুলিশ কমিশনারগণ; উপ-পুলিশ কমিশনারগণসহ ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীমতবিনিময় সভাশেখ মো. সাজ্জাত আলী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

পরবর্তী

১০০ বাংলাদেশি শিক্ষার্থীকে স্কলারশিপ দেবে পাকিস্তান

পরবর্তী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

১০০ বাংলাদেশি শিক্ষার্থীকে স্কলারশিপ দেবে পাকিস্তান

নির্বাচন ভবন, বাংলাদেশ নির্বাচন কমিশন ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন নির্বাচন কমিশনের শপথ রোববার

সর্বশেষ

রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিবসহ তিন সচিব পদে পরিবর্তন

আগস্ট ২১, ২০২৬

শপথ নিলেন আরও ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ২১, ২০২৬

শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

আগস্ট ২১, ২০২৬

ইমরান খানের হাসপাতাল বদল নিয়ে চরম নাটকীয়তা, আদালতের নির্দেশ না মানার অভিযোগ

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT