বিনোদন

ভক্তদের তাণ্ডবে বিজয় থালাপতির গাড়ি ভেঙে চুরমার!

বিজয় থালাপতির গাড়ির সামনে ভক্তদের ভিড় ও ভাঙচুরের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ভক্তদের তাণ্ডবে বিজয় থালাপতির গাড়ি ভাঙচুরের ছবি, ভক্তদের উচ্ছ্বাস ও গাড়ির ক্ষতিসাধনের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিজয় থালাপতিকে এক নজর দেখতে অভিনেতার গাড়ির উপর রীতিমতো ঝাঁপিয়ে পড়লেন ভক্তরা। আর তাতে বিজয়ের কোটি টাকার গাড়ির অবস্থা শোচনীয়। সামাজিক মাধ্যমে এই ভিডিও এখন ভাইরাল!

কেরালায় শুরু হয়েছে বিজয় থলপতির নতুন ছবি ‘দ্য গ্রেটেস্ট অফ অল টাইম’-এর শুটিং। বিমানবন্দর থেকে অভিনেতার গাড়ি হোটেলের উদ্দেশে যখন রওনা দেয়, তখনই একদল ভক্ত পিছু নেন। গাড়ি হোটেলে পৌঁছাতেই প্রিয় নায়ককে সামনে থেকে দেখতে রীতিমতো গাড়ির উপর ঝাঁপিয়ে পড়েন ভক্তরা। যার ফলে ক্ষতিগ্রস্ত হয় বিজয়ের গাড়ি।

তবে ভক্তদের তাণ্ডব শুরুর আগেই নিরাপত্তারক্ষীদের সাহায্যে নিরাপদে গাড়ি থেকে বের হতে পেরেছেন অভিনেতা।

অভিনয়ের পাশাপাশি বিজয় থালাপতি এখন রাজনীতির মাঠেও নেমেছেন। খুলেছেন নতুন দল। দলের নাম ‘তামিলাগা ভেত্রি কোঝাগম’।

ভেঙ্কট প্রভু পরিচালিত এবং অর্চনা কালপাথি প্রযোজিত ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ অভিনেতার ৬৮ তম সিনেমা। সিনেমাটিতে থালাপতি বিজয় ছাড়াও আরও অভিনয় করেছেন—মাইক মোহন, প্রশান্ত, প্রভু দেবা, স্নেহা, লায়লা, জয়রাম, মীনাক্ষী চৌধুরী এবং যোগী বাবু।

বিজয়কে সর্বশেষ দেখা গেছে লোকেশ কানাগরাজ পরিচালিত ‘লিও’তে। এটি গত বছর দক্ষিণের সর্বাধিক আয় করা সিনেমা। বিশ্বব্যাপী ৬২৩ কোটি রুপির বেশি আয় করে সিনেমাটি।


সূত্র: ইন্ডিয়া টুডে

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…