চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন রাজনৈতিক দল নিয়ে আসছেন বিজয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫০ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০২৪
বিনোদন
A A

ফিল্ম ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা থালাপাতি বিজয়। অভিনয়ের পাশাপাশি রাজনৈতিক মাঠেও দেখা যায় তাকে। তাইতো এবার শুধু সিনেমাতে নয় রাজনৈতিক দল গঠনেরও প্রক্রিয়া শুরু করলেন দক্ষিণী এই অভিনেতা।

জানা গেছে, ২০২৬ সালে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের আগেই রাজনীতিতে পা রাখবেন বিজয়। ইতোমধ্যেই দলের সভাপতি হিসেবেও নির্বাচিত হয়েছেন বিজয়। শিগগিরই জাতীয় নির্বাচন কমিশনের কাছে দলের নাম নথিভুক্ত করার জন্য সকল প্রস্তুতি শুরু হয়ে গেছে দলটির।

বিজয়ের রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ এক সদস্য এনডিটিভিকে বলেন, ‘আমরা দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে কাজ করছি। দলের নাম কী রাখা হয়েছে? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘তামিল নাড়ুর ঐহিত্য মাথায় রেখে দলের নাম নির্বাচন করা হয়েছে।’

এদিকে নির্বাচন কমিশনের কাছে যাওয়ার আগে সম্প্রতি দলে পরিষদীয় বৈঠক হয়। সেখানে প্রায় ২০০ জন সদস্য হাজির ছিলেন। দলের সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষও নিযুক্ত করা হয়ে গেছে। পাশাপাশি দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিও গঠন করা হয়েছে বলে জানা গেছে।

থালাপাতি বিজয় অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লিও’। গত বছরের ১৯ অক্টোবর বিশ্বের ৫ হাজার ৬০০ প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি আয় করা তামিল সিনেমার তালিকায় শীর্ষে জায়গা করে নেয় এটি।

সূত্র: এনডিটিভি

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: থালাপাতিথালাপাতি বিজয়বিজয়লিঁও
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবিটি এআই দিয়ে তৈরি করা

মেট্রো স্টেশনে ‘বোমা আতঙ্ক’, শেষে মিলল জর্দার কৌটা-পান

আগস্ট ১, ২০২৬

চুক্তি নবায়ন নিয়ে নতুন কোন আলোচনা নয়, ভিনিসিয়াসকে ছাড়তে রাজি রিয়াল

আগস্ট ১, ২০২৬

যুক্তরাষ্ট্রের শুল্ক চাপে রপ্তানি বাড়াতে কানাডার নতুন পদক্ষেপ

আগস্ট ১, ২০২৬

রাজধানীতে সাড়ে ৬ বছরের দুর্ঘটনায় ভয়াবহ চিত্র, মোট নিহত ১৩৮৪

আগস্ট ১, ২০২৬

‘আঙুল বাঁকা করতেও’ প্রস্তুত সরকার: তথ্যমন্ত্রী

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT