চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোজা রাখলেন, ইফতারেও অংশ নিলেন থালাপতি বিজয়!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৪ অপরাহ্ণ ০৮, মার্চ ২০২৫
বিনোদন
A A

পবিত্র রমজান মাস উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় চেন্নাইতে একটি ইফতার পার্টির আয়োজন করেন দক্ষিণ ভারতের তামিল ছবির সুপারস্টার ও রাজনীতিবিদ থালাপতি বিজয়।

তার আমন্ত্রণে স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব এবং চলচ্চিত্র জগতের বেশ কিছু পরিচিত মুখ ইফতারে অংশ নিয়েছিলেন। এছাড়াও চেন্নাইয়ের ১৫টি মসজিদের ইমামরাও আমন্ত্রিত ছিলেন ওই ইফতারে। প্রায় তিন হাজার মানুষের অংশ নিতে সুবন্দোবস্ত করা হয়েছিল ইফতারে।

জানা গেছে, শুক্রবার সারাদিন রোজাও রেখেছিলেন দক্ষিণ ভারতের সুপারস্টার বিজয়। বিজয় সকলকে ‘ভ্রাতৃত্ববোধ’ দেখানোর জন্য এবং তার আমন্ত্রণে ইফতারে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানান।

চেন্নাইয়ের রোয়াপেট্টাহ ওয়াইএমসিএ মাঠে আয়োজিত এই ইফতারের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে অভিনেতাকেও অনেক প্রাণোচ্ছল বলে মনে হয়েছিল। অভিনেতার একটি ফ্যান পেজ থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করা একটি ছবিতে তাকে আমন্ত্রিত ব্যক্তিদের সাথে সৌজন্য বিনিময় করতে ও দোয়া করতে এবং ধর্মীয় রীতি মেনে তাদের সাথে ইফতার করতে দেখা গেছে।

আগামী বছর ২০২৬ সালে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে অংশ নিতে পারে বিজয়ের নতুন দল ‘তামিলাগা ভেত্রি কাজাগাম’ (টিভিকে)। ওই নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বিজয়। –টাইমস অব ইন্ডিয়া

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইফতারথালাপতি বিজয়ভারতের তামিল ছবির সুপারস্টাররোজা
শেয়ারTweetPin

সর্বশেষ

সেমিফাইনালে সর্বোচ্চ গোলের রেকর্ড, ৯ গোলের ম্যাচে জিতেছে পিএসজি

এপ্রিল ২৯, ২০২৬
ছবি: আসিফ মোসাদ্দেক

দুই দিনব্যাপী নৃত্যের তালে মুখর শিল্পকলা

এপ্রিল ২৯, ২০২৬

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে নামছে বাংলাদেশ

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে আন্তর্জাতিক নৃত্য দিবসে বর্ণাঢ্য নৃত্য উৎসব ২৯ এপ্রিল

এপ্রিল ২৮, ২০২৬

নিউমার্কেট এলাকায় গুলিতে নিহত যুবক শীর্ষ সন্ত্রাসী টিটন

এপ্রিল ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT