চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরই হরমুজে উত্তেজনা, জাহাজে ইরানের গুলি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৮ অপরাহ্ণ ২২, এপ্রিল ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালীতে একটি কন্টেইনার জাহাজে গুলি চালিয়েছে ইরান, যা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে নতুন করে জটিল করে তুলেছে।

বুধবার (২২ এপ্রিল) এনডিটিভি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ব্রিটিশ সামরিক বাহিনীর ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন্স (ইউকেএমটিও) জানিয়েছে, বুধবার সকাল ৭টা ৫৫ মিনিটের দিকে হরমুজ প্রণালীতে একটি কন্টেইনার জাহাজ লক্ষ্য করে গুলি চালায় ইরানের আধাসামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

সংস্থাটি আরও জানায়, হামলার আগে জাহাজটিকে কোনো সতর্ক সংকেত দেওয়া হয়নি। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং ক্ষতির খবরও পাওয়া যায়নি। ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সি এবং তাসনিম নিউজ এজেন্সি ইউকেএমটিও’র বরাত দিয়ে এই হামলার খবর প্রকাশ করেছে। ফার্স জানিয়েছে, হরমুজ প্রণালীর ওপর নিজেদের নিয়ন্ত্রণ ‘আইনসম্মতভাবে বলবৎ’ করার অংশ হিসেবেই এই পদক্ষেপ নিয়েছে তেহরান।

হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হিসেবে পরিচিত। একসময় এই প্রণালী দিয়ে বিশ্বে মোট অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাসের প্রায় ২০ শতাংশ পরিবহন হতো। যদিও এটি ইরান ও ওমানের আঞ্চলিক জলসীমার মধ্যে অবস্থিত, তবুও দীর্ঘদিন ধরে এটি আন্তর্জাতিক নৌপথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

বিশ্লেষকদের মতে, পাকিস্তানে পরিকল্পিত যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে যাওয়ার প্রেক্ষাপটে এই হামলা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে। এর আগে, গত সপ্তাহান্তে মার্কিন সামরিক বাহিনী একটি ইরানি কন্টেইনার জাহাজে গুলি চালিয়ে সেটি জব্দ করে এবং ভারত মহাসাগরে ইরানের তেল বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট একটি ট্যাংকারে অভিযান চালায়। সেই ঘটনার পরপরই হরমুজে এই নতুন হামলা আঞ্চলিক উত্তেজনা বাড়ার ইঙ্গিত দিচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরান যুদ্ধ ২০২৬ডোনাল্ড ট্রাম্পমার্কিন প্রেসিডেন্টযুদ্ধবিরতি ঘোষণাহরমুজ প্রণালী
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্রোয়েশিয়াকে সঙ্গী করে গ্রুপচ্যাম্পিয়ন ইংল্যান্ড, ১৬ বছর পর নকআউটে ঘানা

জুন ২৮, ২০২৬

আবারও ড্রেসিংরুমে আবেগঘন বার্তা রেখে গেল ইরান

জুন ২৭, ২০২৬

‘শুধু নির্যাতিত নই, দুর্ভাগাও’: ইরান কোচ

জুন ২৭, ২০২৬

উগার্তের চোটে ফিফার ক্ষতিপূরণ পেতে পারে ইউনাইটেড

জুন ২৭, ২০২৬

শোক সামলে ফ্রান্সের বিশ্বকাপ দলে ফিরলেন দেশম

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT