চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাকরিতে বৈষম্যের অবসান চান পেট্রোবাংলার অস্থায়ী কর্মচারীরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৪ অপরাহ্ণ ২৫, সেপ্টেম্বর ২০২৪
বাংলাদেশ
A A
পেট্রোবাংলার অস্থায়ী কর্মচারীদের সংবাদ সম্মেলন, চাকরিতে বৈষম্য অবসানের দাবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পেট্রোবাংলা ও পেট্রোবাংলার আওতাধীন ১৩টি কোম্পানীর চাকরিতে বৈষম্য দূর করার এক দফা দাবি জানিয়েছেন অস্থায়ী ভিত্তিতে নিয়োজিত আউটসোর্সিং, মাষ্টাররোল, চুক্তিভিত্তিক, দৈনিক মজুরি ভিত্তিতে কর্মরতরা। তাদের দাবি- আউটসোর্সিং, মাষ্টাররোল, চুক্তিভিত্তিক, দৈনিক মজুরি ভিত্তিতে কর্মরত সকলকে স্ব-স্ব প্রতিষ্ঠানে বয়স শিথিল করে স্থায়ীকরণ করতে হবে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে ‘পেট্রোবাংলা ও এর আওতাধীন সকল কোম্পানির অস্থায়ী কর্মচারী কল্যাণ পরিষদ’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

এসময় বলা হয়, স্থায়ী কর্মকর্তা কর্মচারীরা সরকারী গ্রেডে বেতন, প্রফিট বোনাস, উৎসব বোনাস, চিত্তবিনোদন ভাতা, এক্সজেসিয়া বোনাস, ইনসেনটিভ বোনাস, পোশাক ভাতা, সন্তানদের জন্য চিকিৎসা ভাতা, বৈশাখী ভাতা, ইনক্রিমেন্ট ও সকল প্রকার ছুটিসহ নানা সুযোগ সুবিধা পেলেও অস্থায়ী কর্মচারীরা শুধুমাত্র মাসিক বেতন পেয়ে থাকে। এ বিষয়টি সুস্পষ্ট বৈষম্য, এর অবসান হওয়া দরকার। আউটসোর্সিং নীতিমালা ২০১৮ বলবৎ থাকলে এই বৈষম্য অব্যাহত থাকবে, যা বর্তমান অন্তবর্তী সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য অন্তরায়।

Banglabid

সংবাদ সম্মেলনে বলা হয়, স্থায়ী কর্মচারীদের বাৎসরিক ইনক্রিমেন্টের ব্যবস্থা থাকলে এই নীতিমালার অনুযায়ী আমাদের বাৎসরিক ইনক্রিমেন্টের ব্যবস্থা নেই। ফলে আমরা বছরের পর বছর একই বেতন কাজ করে যাচ্ছি। ‘আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবাগ্রহণ নীতিমালা, ২০১৮’ প্রণয়ন করার ফলে একই প্রতিষ্ঠানে কর্মরত একই পদের স্থায়ী ও আউটসোর্সিং-এর মধ্যে বেতন বৈষম্য তৈরী হয়েছে। এছাড়া বর্তমান নীতিমালা অনুযায়ী মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব বছরের দু’টি ঈদ, অন্যান্য ধর্মাবলম্বীদের উৎসব এবং বাংলা নববর্ষ বৈশাখ উপলক্ষ্যে আমাদের কোনোপ্রকার ভাতা দেওয়া হয় না।

“বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর নবম অধ্যায়ের ‘কর্মঘন্টা ও ছুটি’ এর ১০৮ নাম্বার ধারায় অধিকাল কর্মের জন্য অতিরিক্ত ভাতা দেওয়ার নিয়ম থাকলেও পরবর্তীতে বিভিন্ন নীতিমালা প্রণয়নের নাম করে আমাদের অতিরিক্ত কাজের জন্য অতিরিক্ত ভাতা দেওয়া থেকে বঞ্চিত করা হচ্ছে। আমাদের অস্থায়ী কর্মচারীদের কোনো ছুটির ব্যবস্থা নেই। আমরা অস্থায়ী কর্মচারী হওয়ার কারণে আমাদের কোনো প্রকার ছুটি দেওয়া হয় না। আমাদের মধ্যে যারা নারী কর্মচারী রয়েছেন তাদের মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা নেই। এক্ষেত্রে চাকরী বাঁচাতে সন্তানকে কোরবানী দিতে হয় অথবা সন্তান বাঁচাতে নিজের উপার্জন আয়ের একমাত্র পথ চাকরী হারাতে হয়। পক্ষান্তরে কোম্পানির স্থায়ী কর্মকর্তা ও কর্মচারী হওয়ার কারণে চিত্ত বিনোদনের জন্য স্বপরিবারে ৭ দিন প্রমোদ ভ্রমণ, থাকা-খাওয়ার ব্যবস্থাসহ প্রাপ্ত বেসিকের ১ বেসিক সমপরিমাণ টাকা পেয়ে থাকেন যা আমাদের দেওয়া হয় না। আউটসোর্সিং-এর নীতিমালা অনুযায়ী আমাদের কোনো ভবিষ্যত নেই। চাকরী শেষে বৃদ্ধ অবস্থায় খালি হাতে ফিরে পরিবারের বোঝা হওয়া ছাড়া আর কোনো উপায় নেই।’

এসময় দেশের সংবিধানের আলোকে পেট্রোবাংলা ও এর আওতাধীন সকল কোম্পানিকে সব ধরনের বৈষম্যমুক্ত করতে ‘অস্থায়ী কর্মচারী কল্যাণ পরিষদ’ জোর দাবি জানায়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্থায়ী কর্মচারী কল্যাণ পরিষদচাকরিতে বৈষম্যের অবসানবৈষম্য দূর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শাকিবের নায়িকা হোক পাকিস্তানি: ভক্তদের আবদার

পরবর্তী

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ৬ আবাসিক হলে নতুন প্রভোস্ট

পরবর্তী
শাহজালাল বিশ্ববিদ্যালয়ের নতুন প্রভোস্টের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ৬ আবাসিক হলে নতুন প্রভোস্ট

নেত্রী ও প্রবীণ নেতা একান্তে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এটি একটি ভিন্ন দেশ, এটি বাংলাদেশ ২.০: আইএমএফ

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT