আন্তর্জাতিক

টেলিফোনের উদ্ভাবক এডিসনের শেষ নিঃশ্বাস টেস্ট টিউবে সংরক্ষিত

Thomas Edison’s last breath sealed in test tube, close to his bedside. Channel i News - চ্যানেল আই নিউজ

Test tube containing Thomas Edison’s last breath, displayed near a printed description of his life and death. Channel i News – চ্যানেল আই নিউজ

ইতিহাসের সবচেয়ে সুপরিচিত এবং প্রসারিত উদ্ভাবকদের একজন টমাস আলভা এডিসন। টেলিগ্রাফ এবং টেলিফোন উন্নত করার পাশাপাশি মোশন পিকচার ক্যামেরা, ফোনোগ্রাফ এবং লাইটবাল্বসহ উদ্ভাবন করেছেন অনেক কিছু। তবে অবাক করা বিষয় হল বিখ্যাত এই ব্যক্তির শেষ নিঃশ্বাস যুক্তরাষ্ট্রের মিশিগানের জাদুঘরের একটি টেস্ট টিউবে সংরক্ষিত রয়েছে।

এনডিটিভি জানিয়েছে, টেস্ট টিউবটি মিশিগানের ডিয়ারবর্নে অবস্থিত হেনরি ফোর্ড মিউজিয়ামেও রাখা হয়েছে।

জাদুঘরের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৯৩১ সালে ফোর্ড চার্লস এডিসনকে তার বাবা টমাস আলভা এডিসন একটি টেস্টটিউবে তার শেষ নিঃশ্বাস সংরক্ষণ করতে বলেছিলেন।

১৯৪৭ সালে ফোর্ডের মৃত্যুর পর এই টেস্ট টিউব মিশিগানের ডিয়ারবর্নের হেনরি ফোর্ড মিউজিয়ামে দেওয়া হয়। তারপরে সেগুলো ২০ বছরেরও বেশি সময় ধরে একটি বাক্সে রাখা হয়েছিল। টেস্ট টিউবটি ১৯৭৮ সালে সেখানকার স্টাফ সদস্যরা খুঁজে পায় এবং তখন থেকেই এটি প্রদর্শন করা হয়েছে।

টমাস এডিসন ইতিহাসের বিখ্যাত বিজ্ঞানীদের অন্যতম একজন বলে বিবেচিত। তার নিজের নামে ১,০৯৩টি মার্কিন পেটেন্টসহ যুক্তরাজ্যে, ফ্রান্স এবং জার্মানির পেটেন্টও রয়েছে।

বিষয়:জাদুঘর টেলিফোন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…