চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্কুলছাত্র অপহরণ করে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৫:৩৬ অপরাহ্ন ০৫, জুন ২০২৩
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
কক্সবাজারে অপহৃত স্কুলছাত্র

কক্সবাজারে অপহৃত স্কুলছাত্র

মুক্তিপণের দাবিতে কক্সবাজার টেকনাফে দ্বিতীয় শ্রেণির ছাত্র মোহাম্মদ হোছাইন সূর্য (৮) নামের এক স্কুলছাত্রকে দুর্বৃত্তরা অপহরণ করেছে বলে অভিযোগ স্বজনদের। তাদের অভিযোগ অপহরণকারীরা মোবাইল ফোনে ওই স্কুলছাত্রকে ছেড়ে দিতে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে।

রোববার ৪ জুন দুপুরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় এ ঘটনা ঘটেছে।

অপহৃত মোহাম্মদ হোছাইন সূর্য টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। সে টেকনাফের লেদা এলাকার সোলতান আহমেদের ছেলে।

সোলতান আহমেদ বলেন, রোববার সকালে বাড়ি থেকে অন্য সহপাঠিদের সঙ্গে স্কুলে যায় মোহাম্মদ হোছাইন। দুপুরে স্কুল ছুটির পর অন্য সহপাঠিরা বাড়ি ফিরলেও সে ফিরেনি। পরে স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও তার সন্ধান পাননি। রাতে সূর্যকে সন্ধানের এক পর্যায়ে অজ্ঞাত দুর্বৃত্তরা মোবাইল ফোনে আমাকে জানায়, তাকে অপহরণ করা হয়েছে। তাকে ছেড়ে দিতে দুর্বৃত্তরা ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দিলে আমার ছেলেকে জ্যান্ত পুড়িয়ে মারার হুমকিও দেওয়া হয়।’

পরে এ বিষয়টি পুলিশসহ আইন শৃংখলা বাহিনীর সংশ্লিষ্টদের কাছে অবহিত করা হয়েছে বলে জানান সোলতান আহমেদ।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বলেন, রোববার রাতে ভূক্তভোগী স্কুলছাত্রের বাবা তার ছেলে নিখোঁজ দাবি করে সাধারণ ডায়েরি করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে অপহৃতকে ছেড়ে দিতে মুক্তিপণ দাবির ব্যাপারে স্বজনদের কাছ থেকে আজ সোমবার বিকাল ৩ টা পর্যন্ত কোন ধরণের অভিযোগ পাইনি।

Reneta

গত আট মাসে টেকনাফে ৭০ জন ব্যক্তি অপহরণের ঘটনা ঘটে। যেখানে গত ২৮ এপ্রিল পাত্রী দেখতে গিয়ে অপহরণের শিকার হন কক্সবাজার চৌফলদন্ডী উত্তরপাড়ার মোহাম্মদ আলমের ছেলে জমির হোসেন রুবেল, তার দুই বন্ধু ঈদগাঁও উপজেলার জালালাবাদ সওদাগর পাড়া এলাকার মোহাম্মদ ইউছুপ ও কক্সবাজার শহরের নুনিয়াছড়া এলাকার ইমরান অপহরণ হন। গত ২৪ মে টেকনাফ পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে গলিত মরদেহ ৩ টি উদ্ধার করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা এখন পুলিশ রিমান্ডে রয়েছে। এর মধ্যে গত শুক্রবার লেদা রোহিঙ্গা ক্যাম্প থেকে পাঁচজনকে অপহরণ করা হয়। গত শনিবার রাতে এক যুবকের হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করে ফেলে ওই হাতসহ তাকে ফেরত পাঠায়। অপর ৪ জনের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসছে অপহরণকারীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজার টেকনাফমুক্তিপণ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বজয়ী মার্টিনেজকে নিয়ে সিনেমা বানাবে নেটফ্লিক্স

এপ্রিল ১০, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক সাখাওয়াত আলী খানের স্মরণসভা

এপ্রিল ১০, ২০২৬

৭ বছরেও কার্যকর হয়নি নুসরাত হত্যা মামলার রায়

এপ্রিল ১০, ২০২৬

কৃষকদল নেতার সাথে অবৈধ সম্পর্কের অভিযোগে নারীকে তালাক দিলেন স্বামী

এপ্রিল ১০, ২০২৬

নিষিদ্ধ আওয়ামী লীগ: তিন প্রশ্নের উত্তর

এপ্রিল ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT