চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যাত্রীর গায়ে বমি করে বিশেষ কৌশলে টাকা ছিনতাই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৬ অপরাহ্ণ ১৭, ফেব্রুয়ারি ২০২৪
- সেমি লিড, অপরাধ
A A

বাসের ভেতর যাত্রীর ওপর বমি করে বিশেষ কৌশলে টাকা ছিনতাইয়ের অভিযোগে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে দু’জনকে গ্রেপ্তার করেছে তেজগাঁও থানা পুলিশ। তাদের সঙ্গে কিছু গাড়িচালক ও হেলপার জড়িত। তাই ছিনতাই করা টাকার একটি ভাগ বাসচালক-হেলপারকেও দিতে হয়।

গ্রেপ্তার দু’জন হলেন সুমন আল হাসান ও মো. আবুল হোসেন। সেসময় তাদের কাছ থেকে দুটি ছুরি উদ্ধার করা হয়।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, গ্রেপ্তার দুজন ঢাকার চিহ্নিত ছিনতাইকারী। তাদের গ্রুপে মোট ৫ জন সদস্য রয়েছে। তারা বিভিন্ন বাসে উঠে কৃত্রিম জটলা সৃষ্টি করে। এরপর নির্দিষ্ট একজনকে টার্গেট করে। প্রথমে কয়েকজন তাকে ঘিরে ধরে। এরপর একজন তার ওপর বমি করে।এসময় ওই ব্যক্তি কিছুটা অস্বস্তিবোধ করলে চক্রের বাকিরা কৌশলে তার পকেট থেকে টাকা, মোবাইল হাতিয়ে নেয়। এক্ষেত্রে কেউ যদি তাদেরকে দেখে ফেলে বা ধরে ফেলে তখন বাকি সদস্যরা ওই ব্যক্তিকেই ছিনতাইকারী বলে মারধর করে এবং পালিয়ে যায়।

ওসি আরও বলেন, আর কেউ ধরা পড়ে গেলে বাকি সদস্যরা ছুরির ভয় দেখিয়ে পালিয়ে যায়। তারা নিয়মিত বাসে এই কাজ করে। ফলে বেশকিছু বাসচালক ও হেলপার তাদের চেনে। এসব চালক ও হেলপার তাদের সহযোগিতা করে এবং নিরাপদে বিভিন্ন স্থানে নামিয়ে দেয়। বিনিময়ে তাদেরও নির্দিষ্ট একটি ভাগ দেয় এসব ছিনতাইকারী।

ওসি মহসীন বলেন, শুক্রবার একই কায়দায় একটি বাসে ওঠেন বমি পার্টির সদস্যরা। তাদের একজন এসময় একজনের মাথায় বমি করে দেন। এরপর বাকি সদস্যরা ওই ব্যক্তির পকেট থেকে ২০ হাজার টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় তিনি দেখে ফেললে উল্টো তাকেই ছিনতাইকারী বলে মারতে থাকেন তারা।

পরে আরও কয়েকজন যাত্রী ঘটনা বুঝতে পেরে এগিয়ে এলে তিনজন পালিয়ে যায়। সেসময় সুমন ও আবুল হোসেনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ছিনতাই করা ২০ হাজার টাকা ও দুটি ছুরি উদ্ধার করা হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গায়ে বমি করে ছিনতাইগ্রেপ্তার ২ছিনকাইকারী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তামাক ছেড়ে ফল চাষ করছেন কৃষক

পরবর্তী

মুন্সিগঞ্জ মাতালেন হাসান ও সেরাকণ্ঠের শিল্পীরা

পরবর্তী

মুন্সিগঞ্জ মাতালেন হাসান ও সেরাকণ্ঠের শিল্পীরা

‘প্রথমদিনেই কালো আর্মব্যান্ড পরা উচিত ছিল ভারতের’

সর্বশেষ

উপমহাদেশের চলচ্চিত্র আইকন বি এন সরকারের ১২৫তম জন্মবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT