লালমনিরহাট

এখনও বিপৎসীমা ছাড়িয়ে তিস্তার পানি, নিম্নাঞ্চলে বন্যা

নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি, তিস্তার পানি বিপৎসীমা ছাড়িয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তিস্তার পানি বিপৎসীমা ছাড়িয়ে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি, পরিবারগুলো পানির মধ্যে জীবনযাপন করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

গত কয়েকদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি আকস্মিকভাবে বেড়ে এখনও বিপৎসীমা ছাড়িয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদী তীরবর্তী নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

আজ (৬ অক্টোবর) সোমবার সকাল ৯টায় পানি কিছুটা কমে বিপৎসীমার ৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও ভাটিতে অপরিবর্তিত রয়েছে বন্যা পরিস্থিতি। এতে বিপাকে পড়েছে নিম্নাঞ্চলের মানুষ।

লালমনিরহাটের তিস্তা নদীর পানি আকস্মিকভাবে বেড়ে বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার অতিক্রম করায় রাতে রেড অ্যালার্ট জারি করে মাইকিং করেছে পানি উন্নয়ন বোর্ড।

গত কয়েকদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি আকস্মিকভাবে বেড়ে যায়। পানির চাপ সামলাতে খুলে দেওয়া হয় তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট।

এতে নদী তীরবর্তী নিম্নাঞ্চলের কমপক্ষে ১০ হাজার পরিবারের ৫০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়ে। রাস্তা-ঘাট তলিয়ে লোকালয়ে পানি প্রবেশ করায় দিশেহারা হয়ে পড়েন তারা। রোপা আমনসহ বিভিন্ন ফসলের ক্ষেত পানিতে ডুবে গেছে।

বিষয়:তিস্তা রেড অ্যালার্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…