চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাজ্যের এয়ার ট্রাফিক কন্ট্রোলে প্রযুক্তিগত সমস্যা, সব ফ্লাইট স্থগিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৮ অপরাহ্ণ ২৮, আগস্ট ২০২৩
আন্তর্জাতিক
A A

যুক্তরাজ্যের এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেমে প্রযুক্তিগত সমস্যা দেখা দেওয়ায় দেশটির সব এয়ারলাইন্সের ফ্লাইট স্থগিত করা হয়েছে। 

বিবিসি জানিয়েছে, ২৮ আগস্ট সোমবার এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেমে প্রযুক্তিগত সমস্যার কারণে দেশটির এয়ারলাইনগুলোকে ফ্লাইট বিলম্বের সতর্কতা জানানো হয়েছে।

ব্রিটিশ গণমাধ্যমগুলো জানিয়েছে, এয়ার ট্রাফিক কন্ট্রোলের সমস্যার কারণে দেশটিতে কয়েক হাজার এয়ারলাইন যাত্রী ফ্লাইট বিলম্ব এবং বাতিলের সম্মুখীন হয়ে ভোগান্তিতে পড়েছেন।

এ অবস্থায় বিভিন্ন বিমানবেন্দরে থাকা উড়োজাহাজগুলোকে ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হচ্ছে না।  আকাশে থাকা বিমানগুলো ইউরোপের অন্যান্য দেশের বিমানবন্দরগুলোতে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

ব্রিটেনের ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিস জানিয়েছে, তাদের সিস্টেমে প্রযুক্তিগত সমস্যা শনাক্ত করা হয়েছে, নিরাপত্তা বজায় রাখতে এয়ার ট্রাফিকে বিধিনিষেধ দেওয়া হয়েছে। প্রকৌশলীরা ত্রুটি  খুঁজে বের করে তা সংশোধনে কাজ করছেন।  যাত্রীদের অসুবিধার জন্য ক্ষমা চেয়েছেন তারা।

ত্রুটির কারণ বা এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেম মেরামতে কত সময় লাগবে সে সম্পর্কে আর কোনো তথ্য দেয়নি ব্রিটেনের ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিস।

Reneta

 

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুক্তরাজ্যে
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য নিয়ে আজ জাতীয় বাজেট

জুন ১১, ২০২৬

এগিয়ে থাকবে বেলজিয়াম, নকআউটের লড়াইটা মিশর ও ইরানের

জুন ১০, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

জুন ১০, ২০২৬

বিশ্বকাপের মঞ্চে বয়স শুধু সংখ্যা: ৪০ পেরিয়েও ইতিহাস গড়া ২০ কিংবদন্তি

জুন ১০, ২০২৬

সংসদ সদস্যদের জন্য ‘বাজেট হেল্পডেস্ক’ উদ্বোধন করলেন স্পিকার

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT