চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কায় ব্যাটিং ভোগাল, জ্যোতিদের সিরিজ হার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৪ অপরাহ্ণ ১২, মে ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ও শ্রীলঙ্কার ক্রিকেটাররা মাঠে ব্যাটিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম টি-টুয়েন্টিতে ব্যাটিংয়ে হেসে তিন ম্যাচ সিরিজে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয়টি হারের পর তৃতীয় ম্যাচ হয়ে পড়ে সিরিজ নির্ধারণী। আরেকদফা ব্যাটিং ব্যর্থতায় তাতে শ্রীলঙ্কার বিপক্ষে ৪৪ রানে হেরে ম্যাচের সাথে সিরিজ হাতছাড়া করে মাঠ ছেড়েছে নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ।

শুক্রবার সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ১৫৮ রান করে স্বাগতিক দল। জবাবে ৭ উইকেটে ১১৪ রান পর্যন্ত যেতে পারে টিম টাইগ্রেস।

শুরুতে ভিশমি গুনারত্নে যখন আউট হন, লঙ্কানদের দলীয় রান ১৬। রাবেয়া খানের বলে ফাহিমা খাতুনের হাতে ধরা পড়ার আগে এ ওপেনার করেন ২ রান। ২৩ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩২ রান করে ফারজানা হকের তালুবন্দি হন অধিনায়ক চামারি আতাপাত্তু।

Banglabid

ফাহিমার করা দশম ওভারের প্রথম বলে আনুশকা সঞ্জীবনী ৪ রান করে লেগ বিফোরের ফাঁদে পড়েন। ৫৬ রানে ৩ উইকেট হারিয়ে ফেলা লঙ্কান মেয়েরা চাপে পড়ে।

চতুর্থ উইকেটে হর্ষিতা সামারাবিক্রমা ও নীলাক্ষী ডি সিলভা আক্রমণাত্মক ব্যাটিং করে ১০২ রানের অবিচ্ছিন্ন জুটি দেন। দুই ব্যাটার তুলে নেন ফিফটি।

শ্রীলঙ্কার ইনিংসের শেষ ওভারে বল হাতে ২৬ রান দেন জাহানারা আলম। তাতে দেড়শ রানের গণ্ডি পার হয় শ্রীলঙ্কা। সামারাবিক্রমা ৪২ বলে ৬ চারে করেন ৫১ রান। আরও আক্রমণাত্মক ব্যাটিং করা নীলাক্ষী ৩৯ বলে ৪টি চার ও ৪ ছক্কায় ৬৩ রানের ইনিংস খেলেন।

Reneta

১৫৯ রানের লক্ষ্যে নামা লাল-সবুজের দল টি-টুয়েন্টি সুলভ মেজাজে খেলতে পারেনি। রানের খাতা না খুলে সুগান্দিকা কুমারীর বলে বোল্ড হন রুবাইয়া হায়দার। পাওয়ার প্লেতে এক উইকেটের বেশি না হারালেও সফরকারী দল ৩২ রানের বেশি তুলতে পারেনি।

ওপেনার ফারজানা হক ধীরগতিতে খেলে ২০ বলে ১০ রান করে কবিশা দিলহারির বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন। দলীয় ৫০ রানের মাথায় আউট হন শবনম মোস্তারি। ২৫ বলে ২ চার ও ২ ছক্কায় শবনম করেন ৩০ রান।

মুর্শিদা খাতুনকে নিয়ে চতুর্থ উইকেটে ৩৩ রানের জুটি গড়েন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ৮ রান করা মুর্শিদা স্টাম্পিংয়ের ফাঁদে পড়লে ভাঙে জুটি। খানিক পর ৩৩ বলে ২ চারে ৩১ রান করে কাব্য কাবিন্দির বলে বোল্ড হন জ্যোতি। ১১ রান করে ড্রেসিংরুমে ফেরেন ঋতুমণি।

বাকি ব্যাটাররা সুবিধা করতে না পারায় ৭ উইকেটে ১১৪ রানে বাংলাদেশের ইনিংস থামে। তিন ম্যাচ সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় শ্রীলঙ্কা।

স্বাগতিকদের হয়ে দুটি করে উইকেট নেন উদেশিকা প্রবোধনী, কাব্য কাবিন্দি ও ইনোকা রানাবিরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জ্যোতিটিম টাইগ্রেসবাংলাদেশ নারী ক্রিকেট দললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মার্কিন সেনা হত্যা বা ধরলে ৩০ হাজার ডলার পুরস্কার!

আগস্ট ১৭, ২০২৬

পশ্চিমবঙ্গে হোটেলে ঘুমের মধ্যে আগুন, প্রাণ গেল ৬ জনের

আগস্ট ১৭, ২০২৬

২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

আগস্ট ১৭, ২০২৬

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন সিনেটরের তোপের মুখে ট্রাম্প

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT