জনপদ

কাজে ফিরেছেন চা শ্রমিকরা

চা শ্রমিকরা চা বাগানে কাজ করছেন, সবুজ পাহাড়ের পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

চা শ্রমিকরা চা বাগানে কাজ করছেন, সবুজ পাহাড়ের পটভূমিতে, বাংলাদেশের একটি সুন্দর প্রাকৃতিক দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে নতুন মজুরি নির্ধারণের পর কাজে ফিরছেন সিলেটের চা শ্রমিকরা।

বেশ কিছু দিন ধরে চলা আন্দোলনের পর শনিবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে মালিক পক্ষের বৈঠকে, চা শ্রমিকদের জন্য দৈনিক একশ’ ৭০ টাকা নতুন মজুরি নির্ধারণ করা হয়।

চা শ্রমিকরা ৩শ’ টাকা মজুরির দাবিতে আন্দোলন করছিলেন।

গত ৯ আগস্ট থেকে ৩০০ টাকা মজুরির দাবিতে আন্দোলন শুরু করেন চা বাগানের শ্রমিকরা। চা-শ্রমিকদের আন্দোলনের মাঝে চা বাগান মালিকেরা ২৫ টাকা মজুরি বাড়িয়ে ১৪৫ টাকার প্রস্তাব করলেও তারা কাজে ফেরেনি। তাদের দাবি ৩০০ টাকা। সবশেষ ২৭ আগস্ট রাতে প্রধানমন্ত্রী বাগান মালিকদের সঙ্গে বৈঠকে বসে নতুন মজুরি ১৭০ টাকা নির্ধারণ করেন। এরপরে কাজে ফেরার আশ্বাস দেন চা শ্রমিকরা।

দেশের ১৬৭টি চা-বাগানে শ্রমিকের সংখ্যা দেড় লাখেরও বেশি।

বিষয়:চা শ্রমিক
প্রতিবেদক

সাদিকুর রহমান সাকী

জেলা প্রতিনিধি, সিলেট

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…