সারাদেশে আজ রোববার (১৫ সেপ্টেম্বর) থেকে বাণিজ্য মন্ত্রণালয়য়ের নির্দেশে শুরু হচ্ছে টিসিবির পণ্য বিক্রি শুরু।
টিসিবির এই কার্যক্রমে সাশ্রয়ী মূল্যে দেশের ১ কোটি পরিবারকে চাল, ভোজ্যতেল ও মসুর ডাল দেয়া হবে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) টিসিবি থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ কোটি পরিবার সিটি করপোরেশেন, জেলা ও উপজেলার টিসিবির নিজস্ব ডিলারের দোকান বা তাদের নির্দিষ্ট স্থায়ী স্থাপনা থেকে ৩০ টাকা কেজি দরে পাঁচ কেজি চাল, ১০০ টাকা লিটার দরে ২ লিটার ভোজ্যতেল ও ৬০ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল কিনতে পারবেন।
কার্ডধারী ভোক্তা সাধারণ নির্ধারিত ডিলারদের কাছ থেকে ভর্তূকি মূল্যে পণ্যগুলো (চাল, ভোজ্যতেল ও ডাল) ক্রয় করতে পারবেন বলেও জানানো হয়।







