অর্থনীতি

রোববার থেকে ট্রাকযোগে টিসিবির পণ্য বিক্রি শুরু

বাংলাদেশে টিসিবির ট্রাকসেল কার্যক্রমের ছবি, মানুষ পণ্য নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে টিসিবির ট্রাকসেল কার্যক্রমে মানুষ পণ্য নিচ্ছেন, জনসমাগম ও পণ্য বিতরণ দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি ভ্রাম্যমাণ ট্রাকে করে আগামীকাল রোববার থেকে পণ্য বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে।

শনিবার (৯ আগস্ট) টিসিবির উপ-পরিচালক মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম মহানগরীতে ২৫টি, গাজীপুর মহানগরীতে ছয়টি, কুমিল্লা মহানগরীতে তিনটি এবং ঢাকা জেলায় আটটি, কুমিল্লা জেলায় ১২টি, ফরিদপুর জেলায় চারটি, পটুয়াখালী জেলায় পাঁচটি ও বাগেরহাট জেলায় পাঁচটি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে দৈনিক ট্রাক প্রতি ৫০০ জন সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য ভোজ্যতেল, চিনি ও মশুর ডাল বিক্রির কার্যক্রম গ্রহণ করা হয়েছে। যেকোন ভোক্তা ট্রাক থেকে পণ্য ক্রয় করতে পারবেন।

ভোক্তা প্রতি ভোজ্য তেল ২ লিটার ২৩০ টাকা, চিনি এক কেজি ৮০ টাকা এবং মশুর ডাল ২ কেজি ১৪০ টাকায় বিক্রি করা হবে।

উল্লেখ্য, স্মার্ট ফ্যামিলি কার্ডধারীর কাছে বিক্রি মূল্য পূর্বের মতোই বহাল থাকবে।

বিষয়:টিসিবি টিসিবির পণ্য বিক্রি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…