চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সব রেকর্ড ভেঙে দিলেন টেইলর সুইফট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৮ অপরাহ্ণ ২২, এপ্রিল ২০২৪
বিনোদন
A A

ক্যারিয়ারে দারুণ সময় পার করছেন মার্কিন পপ তারকা টেইলর সুইফট। তাতে সর্বশেষ সংযোজন নতুন অ্যালবাম ‘দ্য টর্চার্ড পোয়েটস ডিপার্টমেন্ট’।

নিজের রেকর্ড নিজেই ছাড়িয়ে গেলেন টেইলর সুইফট। তার ১১ তম স্টুডিও অ্যালবাম ‘দ্য টর্চার্ড পোয়েটস ডিপার্টমেন্ট’ প্রকাশের সঙ্গে সঙ্গেই বিশ্বজুড়ে সর্বাধিক সংখ্যক স্ট্রিম অর্জন করে সমস্ত রেকর্ড ভেঙেছে।

অ্যালবামটি প্রকাশের দিন প্রায় ৫৫২.২ মিলিয়নের বেশি স্ট্রিমিং অর্জন করেছে। অ্যালবামের প্রতিটি ট্র্যাক গড়ে ১৭.৮১ মিলিয়ন বার স্ট্রিম হয়েছে। টেইলর সুইফটের এই অ্যালবামটি অ্যাপল মিউজিকের প্রথম দিনে সবচেয়ে বেশি স্ট্রিম করা পপ অ্যালবাম হিসেবে রেকর্ড গড়েছে। অ্যামাজন মিউজিকে মুক্তির প্রথম দিন সবচেয়ে বেশি স্ট্রিমিং অর্জন করেছে অ্যালবামটি। স্পটিফাইয়েও ইতিহাস তৈরি করেছে অ্যালবামটি। মিউজিক প্লাটফর্মটিতে দিনে সবচেয়ে বেশি শোনা অ্যালবাম এখন ‘দ্য টর্চার্ড পোয়েটস ডিপার্টমেন্ট’।

১৯ এপ্রিল মুক্তি পেয়েছে ‘দ্য টর্চার্ড পোয়েটস ডিপার্টমেন্ট’ অ্যালবামটি। এতে রয়েছে ‘ফোর্টনাইট’, ‘টিটিটিপিডি’, ‘ডাউন ব্যাড’, ‘সো লং, লন্ডন’, ‘মাই বয় অনলি ব্রেকস হিজ ফেভারেট টয়’, ‘বাট ড্যাডি আই লাভ হিম’, ‘ফ্লোরিডা’, ‘আই ক্যান ডু ইট উইথ অ্যা ব্রোকেন হার্ট,’ ‘হু ইজ অ্যাফ্রেড অব লিটল ওল্ড মি?’, ‘ফ্রেশ আউট দ্য স্লামার’, ‘গিলটি অ্যাজ সিন?’, ‘আই ক্যান ফিক্স হিম (নো রিয়েলি আই ক্যান)’, ‘দ্য অ্যালকেমি’র সহ মোট ৩১টি গান।

অ্যালবামের প্রথম ১৬টি গান উন্মুক্ত করা হয় যুক্তরাজ্যের স্থানীয় সময় ভোর ৫টার দিকে। ঠিক কয়েক ঘণ্টা পরই আসে বাকি ১৫টি ট্র্যাক। –বিজনেস ইনসাইডার

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেইলর সুইফটলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

৯২ বছরে প্রথম নকআউটে জয়ের দেখা পেয়ে সেরা ষোলোতে সুইজারল্যান্ড

জুলাই ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বেড়েছে মুরগি, আলু, বেগুন ও কাঁচা মরিচের দাম

জুলাই ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

স্কুল ফিডিং কার্যক্রমে পচা ডিম শনাক্ত: দ্রুত ব্যবস্থার নির্দেশ

জুলাই ৩, ২০২৬

ডিএমপিতে উপকমিশনারসহ সাত কর্মকর্তার বদলি

জুলাই ৩, ২০২৬

দেশে বাণিজ্যিকভাবে জনপ্রিয় হচ্ছে ফিলিপাইন ব্ল্যাক আখের চাষ

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT