অর্থনীতি

হজযাত্রীদের টিকিটে শুল্ক ছাড়

নতুন ভবনে এনবিআর অফিসের দৃশ্য, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় রাজস্ব ভবন। ছবি: জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েব সাইট

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আগামী বছরের হজযাত্রীদের বিমানের টিকিটে আর আবগারি শুল্ক দিতে হবে না। এ সুবিধা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) জারি করা এক আদেশে জানানো হয়, সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে এবং ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে।

হজযাত্রীদের জন্য টিকিটে আরোপিত এ শুল্ক বাতিল এবারই প্রথম নয়- এর আগেও একই সুবিধা একাধিকবার দেওয়া হয়েছে। সাধারণ নিয়মে আন্তর্জাতিক রুটের বিমান টিকিট বিক্রির সময় যাত্রীদের কাছ থেকে ভ্রমণ কর বা আবগারি শুল্ক সংগ্রহ করে সরকারের কোষাগারে জমা দেওয়া হয়।

বর্তমানে সৌদি আরবগামী বিমানের টিকিট কিনলে পাঁচ হাজার টাকা আবগারি শুল্ক দিতে হয়। হজযাত্রীদের ক্ষেত্রে এ টাকা নেওয়া হবে না।

২০২৬ সালে বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জনের হজে যাওয়ার সুযোগ থাকছে। চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিষয়:এনবিআর জাতীয় রাজস্ব বোর্ড হজ হজযাত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…