চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তৌসিফ-তিশাকে নিয়ে স্টেপের ঈদ প্রস্তুতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৪ পূর্বাহ্ণ ২৭, জানুয়ারি ২০২৬
বিনোদন
A A

ফুটওয়্যার ব্র্যান্ড ‘স্টেপ’ এর সঙ্গে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন দেশের জনপ্রিয় দুই তারকা তৌসিফ মাহবুব ও তানজিন তিশা।

এই ফুটওয়্যার ব্র্যান্ড আসন্ন ঈদুল ফিতরে সারাদেশে স্টাইলিশ, কমফোর্টেবল ঈদ কালেকশন আনতে যাচ্ছে। নতুন এই ঈদ কালেকশন উপলক্ষে আয়োজন করা হয় ‘স্টেপ ফুটওয়্যারের ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের সাথে প্রেস মিট’।

সংশ্লিষ্টরা জানান, আধুনিক ফ্যাশন ও আরামের নিখুঁত সমন্বয়ে তৈরি এই বিশেষ কালেকশন ক্রেতাদের উৎসবের প্রতিটি মুহূর্তকে আরও প্রাণবন্ত করে তুলবে।

সোমবার (২৬ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এ প্রেস মিটে তৌসিফ-তিশা ছাড়াও উপস্থিত ছিলেন স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির, পরিচালক তানজিনা আনোয়ার কবির ও এ্যাড সাইনের স্বত্বাধিকারী জহিরুল ইসলাম।

তৌসিফ মাহবুব বলেন, আমি হয়তো এখনও অনেক বড় অভিনেতা হয়ে উঠতে পারিনি, তবে চেষ্টা করে যাচ্ছি। একইভাবে স্টেপও প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে। ইতোমধ্যে এই ব্র্যান্ডটি সবার কাছে বিশ্বস্ততা অর্জন করে ফেলেছে। দেশীয় ফুটওয়্যার ব্র্যান্ড হিসেবে স্বাচ্ছন্দ্য, আত্মবিশ্বাস ও নির্ভরযোগ্যতার যে প্রতিচ্ছবি স্টেপ তুলে ধরে, তা আমার ব্যক্তিগত জীবনবোধের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সততা ও উচ্চাকাঙ্ক্ষার সমন্বয়ে স্টেপ ফুটওয়্যার খুব শিগগিরই দেশের অন্যতম শীর্ষ ফুটওয়্যার ব্র্যান্ড হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করবে।

তানজিন তিশা বলেন: “স্টেপ ফুটওয়্যার একটি আধুনিক, আত্মবিশ্বাসী ও বিশ্বাসযোগ্য দেশীয় ব্র্যান্ড, যার প্রতিটি পণ্যে গুণগত মান ও নান্দনিকতার সুস্পষ্ট প্রতিফলন রয়েছে। আমি সেই ক্লাস এইটে পড়ার সময় থেকে এটি ব্যবহার করি। এখন আমি স্টেপ ফ্যামিলির সদস্য। এমন একটি ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত, কারণ স্টেপ কেবল ট্রেন্ডি ফ্যাশন নয়—গ্রাহকের স্বাচ্ছন্দ্য ও আত্মবিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দেয়।

Reneta

এর ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির বলেন, “গ্রাহকদের রুচি ও চাহিদাকে প্রাধান্য দিয়ে আসন্ন ঈদকে ঘিরে আমরা নিত্যনতুন ডিজাইনের মানসম্মত, আধুনিক ও ট্রেন্ডি ফুটওয়্যার উপহার দিতে প্রস্তুত।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তানজিন তিশাতৌসিফ মাহবুবস্টেপ জুতা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

২৮ জুন ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন শুরু, পাবে ২ কোটি ৩৫ লাখ শিশু

জুন ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের মুম্বাইতে মৌসুমী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

জুন ২৪, ২০২৬
ছবি: পিএমও

বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

জুন ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বর্ণের দাম ভরিতে কমলো ৫৪৮২ টাকা

জুন ২৪, ২০২৬

গানের পেছনের মানুষকে জানাবে ‘গল্প আছে এখানে…’

জুন ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT